সিস্টেম সেন্টার মোবাইল ডিভাইস ম্যানেজার ২০০৮


মাইক্রোসফট এর নিয়ে আসা নতুন কিছু টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এই ব্যাপারটা আমার চোখে পড়ল। কিছুদিন আগেও আইফোন এর টেকনোলজি নিয়ে লিখেছি। মোবাইল টেকনোলজিগুলো জানতে আমার ভালোই লাগে। তাই মাইক্রোসফটের এই নতুন টেকনোলজিটি টিউন করলাম।

মাইক্রসফট এর এই সিস্টেম সেন্টার মোবাইল ম্যানেজার টেকনলজিটি উইন্ডোজ মোবাইলগুলোকে একই ইনফ্রাস্ট্রাকচার এর আওতায় আনতে সাহায্য করবে। এর মাধ্যমে উইন্ডোজ মোবাইলগুলো এবং এন্টারপ্রাইজ রিসোর্সের মধ্যে চমৎকার ইন্টিগ্রেশান করা হয়েছে যা অন্যান্ন মোবাইল প্লাটফর্মে হয়ত বা অসম্ভব। অন্যসকল মোবাইল প্লাটফর্ম থেকে এন্টারপ্রাইজ রিসোর্সে এক্সেস এ যে সকল সমস্যা হয়ে থাকে তা হল সিকিউরিটি, ম্যানেজমেন্ট এবং একাউন্টিবিলিটি।

mdm সিস্টেম সেন্টার মোবাইল ডিভাইস ম্যানেজার ২০০৮ | Techtunes

এই মোবাইল ডিভাইস ম্যানেজারের প্রধান লক্ষ্য হল উইন্ডোজ মোবাইল কমিউনিটি আরো শিক্তশালি করা এবং এবং এই টেকনোলজিকে আরো সমৃদ্ধ করা।

এতে যে সমস্ত ফিচার যোগ করা হয়েছে -

১. একটিভ ডিরেক্টরি / গ্রুপ পলিসি ডোমেইন জয়েন

২. মোবাইল ভিপিএন সংযুক্ত ডুয়াল ফাক্টর অথেন্টিকেশন এক্সেস

৩. কমিউনিকেশন এবং ক্যামেরা ডিজেবলমেন্ট এবং এ্যাকটিভ ডিরেক্টরি গ্রুপ পলিসি বেজড টার্গেটিং

৪. এ্যাপ্লিকেশান এ্যালাউ এন্ড ডিনাই

৫. ডিভাইস এনক্রিপশন

৬. ওটিএ ডিভাইস প্রভাইজিং এবং বুটসট্র্যাপিং

৭. ওটিএ সফটওয়্যার ডিপ্লয়মেন্ট

৮. ডিভাইস ইনভেন্টরি এবং রিপোর্টিং

৯. হেল্পডেস্ক কনসোল এবং রোল বেজড এ্যাডমিনিস্ট্রেটর

১০. ডিভাইস উইপ

ফিচারগুলোকে আরো বিস্তারিত জানার জন্য মাইক্রোসফটের সাইটে ঢু মেরে আসতে পারেন।

আর এই এমডিএম ( মোবাইল ডিভাইস ম্যানেজার ) যে সকল স্ট্যান্ডার্ড এর উপর বেজ করে করা সেগুলো হল -

১. TCP/IP

২. ওপেন মোবাইল এ্যালিয়েন্স ডিভাইস ম্যানেজমেন্ট ( OMADM)

৩. আইপিসেক এবং ইন্টারনেট কী এক্সচেঞ্জ প্রটোকল (IKEv2)

৪. IKEv2 মোবিলিটি এবং মাল্টিহমিং ( MOBIKE ) প্রোটোকল

৫. সফটওয়্যার কম্পোনেন্ট ম্যানজমেন্ট অবজেক্ট ( SCOMO )

এমডিএম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এখানে টোকা দিন

আর এই এমডিএম ট্রায়াল ভার্সান ডাউনলোড করতে চাইলে এখানে টোকা দিয়ে দেখতে পারেন।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

সরকারী প্রতিষ্ঠান বিটিটিবি বিলুপ্ত, শুরু হল বিটিসিএল


অবশেষে দেশের একমাত্র সরকারী টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) বিলুপ্ত হলো। এ প্রতিষ্ঠানটির নতুন নাম করা হয়েছে বাংলাদেশ টেলি-কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আর এরই সাথে দেশের ‘বাঙ্গি বনে আমি রাজা’ মার্কা টেলিফোন নিয়ন্ত্রকের কিছুটা হলেও করুণ মৃত্যু হল। নতুন কোম্পানি শুরুর প্রাক্কালে প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে জানায় যে গ্রাহকদের সর্বোচ্চ সেবার নিশ্চয়তা এবং ব্যবসায়িক সাফল্যের উদ্দেশ নিয়ে শতভাগ সরকারি মালিকানার এ কোম্পানি যাত্রা করছে। তবে আগামী অর্থ বছরেই কোম্পানির পুরো মালিকানা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেয়া হবে জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ। এখানে উল্লেখ্য যে,বিটিসিএল-এর পাশাপাশি বিটিটিবি ভেঙ্গে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিএল) নামে আরো একটি কোম্পানি আজ থেকে যাত্রা করছে। তবে আলাদা কোম্পানি হলেও এটি বিটিসিএল-এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবেই কাজ করবে জানিয়েছে বিটিসিএল। কেবলমাত্র পুরোনোকে আঁকড়ে ধরে থাকা যাদের পছন্দ সেই টিএন্ডটি বোর্ডের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারী ছাড়া সংশ্লিষ্ট সবাই সরকারের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইতোমধ্যেই।

কল ট্যারিফের ক্ষেত্রে বেশকিছু সুবিধা ঘোষণা করেছে বিটিসিএল। আজ থেকে এসকল সুবিধা কার্যকর হচ্ছে বলেই জানিয়েছে বিটিসিএল। আনন্দের খবর হচ্ছে বিটিটিবি’র ইতিহাসে প্রথমবারের মতো লোকাল কলে মিনিটপ্রতি বিল প্রথা প্রবর্তন করা হয়েছে। যা এতদিন শুধুমাত্র টিএন্ডটি থেকে মোবাইল ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আজ থেকে সকল গ্রাহক পিক আওয়ারে প্রতি মিনিট ১৫ পয়সা এবং অফপিকে ১০ পয়সায় কথা বলতে পারবেন। তবে প্রাইভেট ল্যান্ডফোন অপারেটরে পিক এবং অফপিকে যথাক্রমে ৮০ পয়সা ও ৭০ পয়সায় কথা বলা যাবে। মোবাইলে পিক ও অফপিকে যথাক্রমে ১ টাকা ও ৭০ পয়সায় কথা বলা যাবে। পিক আওয়ার হচ্ছে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। আর অফপিক আওয়ার হচ্ছে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত।

টেকটিউনস এর মাধ্যমে আমরা বিটিসিএলকে স্বাগত জানাই। আশা করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিটিসিএল অগ্রবর্তী ভুমিকা রাখবে। বিটিসিএল জনগণের কথা মাথায় রেখেই তাদের সার্ভিসসহ সকল ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করবে। উন্নত বিশ্বের সকল সুবিধা চাই বিটিসিএল এর সার্ভিসে। আর সেই সাথে ক্যাবল প্রযুক্তির অবসান ঘটিয়ে ওয়্যারলেস প্রযুক্তিতে অচিরেই পা রাখবে বলে আমাদের বিশ্বাস। একই সাথে প্রতিটি সংযোগের সাথে খুব স্বল্পমূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধাও থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রত্যাশা নতুন এই প্রতিষ্ঠানে থাকবে না ডিমান্ড নোট নিয়ে বছরের পর বছর ধরে গ্রাহক ঘোরানোর হয়রানি বা সংযোগ পেতে টেবিলের ওপর-নিচ দিয়ে গ্রাহকের কষ্টের অর্জিত টাকার শ্রাদ্ধ হবে না অথবা যেখানে থাকবে না টিএন্ডটি লাইনম্যান নামক অত্যাচারী সেবাদানকারীর(!) চোখ রাঙানি বা জোর করে ঘুষ আদায়ের হুমকি।

প্রযুক্তিগত সেবা আর ব্যবসায়িক প্রতিযোগিতার মাঝে এগিয়ে যাক বিটিসিএল। মুছে যাক পুরোনো গ্লাণি, ঘুঁচে যাক যাবতীয় জরা, দূর্বার গতিতে এগিয়ে যাক সর্বোচ্চ সেবার প্রত্যয়ে, সাফল্যের চুড়ান্ত সীমায়।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা


আমরা যারা মোবাইল বা মডেম দ্বারা ইন্টারনেট ব্যবহার করি তারা চাইলে অনান্য লোকাল কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারি। ধরি আপনার কম্পিউটারটি আরো দুটি কম্পিউটারের সাথে ল্যানের সাহায্যে সংযোগ স্থাপন করা আছে। আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন আপনি চাইলে অনান্য কম্পিউটারগুলোতেও ইন্টারনেটের সংযোগ দিতে পারেন শেয়ার করে। এতে অবশ্য গতি কিছুটা কমে যাবে।এজন্য আপনি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন। ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।

 একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা | Techtunes
 একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা | Techtunes
প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপন করুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে Network Connections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকে Properties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advance ট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other network users to connect through this computer’s internet connection চেক (যদি আপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনি কোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচন করবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজ আসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনার কম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।

 একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা | Techtunes

এখন আপনি লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gateway এর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNS server addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেস হিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok Ok Ok করুন।
এবার দেখুন আপনার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ এসেছে। এভাবে আপনি অন্য আরেকটি কম্পিউটারে সংযোগ নিতে পারনে। ব্রডব্যান্ডের সংযোগও এভাবে শেয়ার করে ব্যবহার করা যাবে।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

আইফোন 3G – আসছে


আমার এখনো মনে পরে সেইদিনের কথা যেদিন ছোট চাচ্চু প্রথম সিটিসেলের এ

কটা পুতা মার্কা সেট কিনে এনেছিল। উফ কি হেভী সেট.....এইরকমই মনে হত

আমার কাছে। আস্তে আস্তে আরো কিছু সুন্দর সুন্দর সেটের সাথে পরিচিত হতে থাকলাম এবং এই সমস্ত ব্যাপারে ধারনা ও বাড়তে লাগ

ল। আর কিছু কিছু মানুষকে দেখে মনে মনে গালাগালি করতাম। দারুন সব ফিচারওয়ালা সেট ইউজ করে কিন্তু দৌড় খালি ও

ই হ্যালো পর্যন্তই। ২০০৪ সালে কলেজে উঠার পর বাবাকে চিপা দিয়া ধরলাম মো

বাইল দাও। দারুন একটা NO

KIA 7270 পেলাম যা এখনো ব্যবহার করছি ( এই সেটের কল্যানেই আমার নেট ব্যবহার করা এবং টেকটিউনার হওয়া )। কিন্তু অ

নেকদিন পরে আরেকটা সেট আমার মনে ধরেছে সেটা হল আইফোন 3G কিন্তু এখন

তো আগের মত বায়না করা সাজেনা তাই বাবাকে

বলার সাহসও করতে পারছি

না।

তাই ভাবলাম টিউনার বন্ধু

দের সাথেই মনের কথা শেয়ার করি......তাদেরকেও জানাই আমার ভালো লাগা

ডিভাইসটির নতুন নতুন ফি

চারগুলোর

কথা

আসছে ১১ই জুলাই এ্যাপেল বাজারে

তার আইফোন3G যা অনেকের কাছে আইফোন 2 নামে পরিচিত। এতে নতুন যে সমস্ত

ফিচার যোগ করা হয়েছে তা হল

১. ওয়ার্ল্ডওয়াইড 3G স্পীড :

এক্ষেত্র আইফোন ব্যবহার করেছে HSDPA (High-Speed Downlink Packet Access) টেকনোলজি প্রটোকল যার ফলে UMTS (Universal Mobile Telecommunications System) নেটওয়ার্ক থেকে খুব দ্রুত ডাটা ট্রান্সফারিং এর কাজ করা যাবে। এর স্পীড হবে 2জি এর তূলনায় দ্বিগুন। faster Wi-Fi টেকনোলজির কল্যানে আইফোন 2 আপনাকে মাল্টিটাস্কিং এর সত্যিকার মজা এনে দেবে। একই সময় কথা বলা ও নেট সার্ফিং দুটোই চলবে ( এটা খুবই ভালো একটা ফিচার আমি মনে করি কারন আমি যখন নেট ব্রাউজ করি তখন আমার লাইন এনগেজড হয়ে থাকে তাই বন্ধুদের ঝাড়ি শুনতে হয় মাঝে মাঝে। আবার যখন ভাগ্যক্রমে ফোন চলেই আসে তখন আগে আমার নেট সংযোগ বিচ্ছিন্য করা হয় যা গুরুত্বপূর্ণ কাজের সময় খুবই বিরক্তিকর)। আরো যোগ করা হয়েছে worldwide standards for cellular communications যার ফলে ভ্রমান্ডের যে কোন জায়গা থেকে সমান তালে সার্ফিং করা যাবে। আপনি যদি 3G নেটওয়ার্কের বাইরেও হয়ে থাকেন তাহলে আইফোন 2 জিএসএম এর মাধ্যমে আপনাকে ফোন লাইনে কানেক্ট করবে এবং ডাটা ট্রান্সফারিং এর জন্য EDGE এর সাথে সংযুক্ত করবে।

২. জিপিএস ম্যাপ :

GPS টেকনোলজির সাথে এখন আমরা মোটামুটি সবাই পরিচিত। এই টেকনোলজি নিয়ে নতুন করে বলার আপাতত কিছু নেই।

main maps20080609 আইফোন 3G   আসছে | Techtunes

কিন্তু আইফোন নতুন করে এই টেকনোলজি ব্যবহার করেছে। এর মাধ্যমে গুগল ম্যাপ সার্চিং থেকে শুরু করে লাইভ ট্রাফিক আপডেটও জানা যাবে।

৩. এ্যাপ্লিকেশান স্টোর :

আইফোন যোগ করতে যাচ্ছে একটি এ্যাপ্লিকেশান স্টোর যেখান থেকে আপনি পছন্দসই এ্যাপ্লিকেশান কিনতে পারবেন। যেমন গেমস, এডুকেশন, বিজনেস, হেলথ, প্রডাক্ট, সোসিয়্যাল নেটওয়ার্কিং ইত্যাদি।

ebay আইফোন 3G   আসছে | Techtunes
এবং আইফোন আপনাকে এইক্ষেত্র সকল এ্যাপ্লিকেশানের সাথে আপডেট রাখার নিশ্চয়তা দিচ্ছে।

৪. বিজনেস ফিবার :

এইক্ষেত্র আইফোন মাইক্রোসফটের সাপোর্ট ( আইফোন এন্টারপ্রাইজ ) ব্যবহার করেছে । আমার কাছে সবচেয়ে ইন্টেরেসটিং মনে হয়েছে বিজনেস ফিচারের আন্ডারে যে সমস্ত জিনিস যোগ করা হয়েছে। বেস্ট ই মেইল সাপোর্ট যোগ করা হয়েছে এতে এর মাধ্যমে আপার ইমেইল হিসেবে পাওয়া ওয়ার্ড বা পিডিএফ গুলো যেভাবে ডিসাইনিং করা ঠিক সেভাবেই দেখতে পারবেন।

minit kalendar আইফোন 3G   আসছে | Techtunes
আরো আছে মিনিট ক্যালেন্ডার যার মাধ্যমে একজন ব্যস্ত ব্যাক্তি তার শিডিউলিং আরো সুন্দরভাবে সাজাতে পারবে।

৫. ডেস্কটপ ক্লাস ওয়েব ব্রাউজিং :

যে সমস্ত মানুষ তাচ্ছিল্যভরে এখনো বলে থাকে যে ডেস্কটপে নেট ব্রাউজ করার মজা মোবাইলে নাই তাদের দাত দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আইফোন 3G .

desktop class আইফোন 3G   আসছে | Techtunes

Cisco IPSec VPN সার্ভিসের মাধ্যমে ব্রাউজিং আরো সিকিউর্ড করা হয়েছে এখানে। এবং একটি ওয়েব পেজ কে কোনভাবে ডিসটার্ব না করে সুন্দরভাবে ইউজারের কাছে তুলে ধরতে সক্ষম আইফোন এবং এতে আরো যোগ করা হয়েছে একটি বিল্টইন সায়েন্টিফিক ক্যালকুরেটর। তাছাড়া আগের ফিচারগুলো তো থাকছেই..........

কি টিউনাররা ........আইফোনের সাধ জেগেছে?

আরো বিস্তারিত তথ্যের জন্য টিউনাররা এ্যাপেলের সাইটে ও দেখতে পারেন। উল্লেখ্য যে এই টিউনে ব্যবহার করা ছবিগুলো এ্যাপেলের সাইট থেকেই নেয়া হয়েছে...

ধন্যবাদ


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

দির্ঘায়ীত করুন আপনার মোবাইল ব্যাটারির জীবন

দির্ঘায়ীত করুন আপনার মোবাইল ব্যাটারির জীবন

মোবাইল ব্যবহারকারীদের মাঝে ব্যাটারি নিয়ে ঝামেলা পোহাতে হয়নি এমন লোক হয়ত খুজে পাওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। ব্যাটারির নান ধরনের সমস্যায় জর্জরিত মোবাইল ব্যবহারকারীরা। কারও চার্য তারাতারি শেষ হয়ে যায়, কারও ব্যাটারি চার্যে দেয়ার সাথে সাথে চার্য ফুল হয়ে যায় আবার একটু পরে মোরাইল অফ, কারও সেট হঠাৎ গরম অতঃপর শাটডাউন। এইরকম নানা সমস্যায় আমরা ভূগছি।


mobile-phone-users.jpg (450×450)


আমরা কিন্তু একটু সতর্ক হলেই এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেতে পারি। আমি আপনাদের সামনে সহজ কিছু টিপস তুলে ধরছি যা আপনাদের মোবাইল ব্যাটারির জীবনকে দির্ঘায়ীত করবে এবং প্রয়েজনের সময় আপনাকে সবার সাথে সংযুক্ত রাখবে বলে আশা করি

১. ব্লু-টুথ, ইনফ্রারেড এবং ওয়াইফাই বন্ধ রাখুন : ডাটা প্রসেসিং এর পর আমরা অনেকেই আমাদের ব্ল-টুথ অথবা ইনফ্রারেড বন্ধ করতে ভূলে যাই। এই কাজটি আমাদের মোবাইলের ব্যাটারি থেকে অনবরত পাওয়ার লস করে থাকে। তাই এখন থেক মনে করে ডাটা পাসিং এর পর ইনফ্রারেড এবং ব্লু-টুথ বন্ধ করে রাখুন।

২. প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিন আপনার মোবাইল ডিসপ্লের ব্রাইটনেস : আপনার মোবাইলে যদি ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করার অপশনটি থেকে থাকে তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিন আপনার মোবাইল ডিসপ্লের ব্রাইটনেস। নকিয়ার স্মার্টফোন গুলোতে লাইট সেন্সর ব্যবহার করা হয় যাতে এক এক ধরনের আলোতে ব্রাইটনেস এর পরিবর্তন হতে পারে। তবে আপনার মোবাইলে যদি অপশনটি থেকে থাকে তাহলে আপনি আপনার মোবাইলের ব্রাইটনেস মিডিয়াম করে রাখতে পারেন যা আপনার ব্যাটারির অনেক চার্য বাচাবে। আর যখন আপনি বাড়ির বাইরে আছেন এবং আপনার মোবাইল চার্য ক্ষুধায় ভূগছে, হাতের কাছে চার্যারটিও নেই তখন আপনি আপনার মোবাইলের ব্রাইটনেস মিনিমাম করে রাখতে পারেন। আর একটি ছোট্ট টিপস্ হল আপনি আপনার মোবাইল এর কলিং অপশনের ব্যাকলাইট এর টাইম কমিয়েও রাখতে পারেন।

৩. যতটা সম্ভব ভাইব্রেশন বন্ধ রাখুন : এই টিপস্ যখন আপনি কোন কনফারেন্স রুমে, হসপিটালে অথবা ক্লাসরুমে থাকবেন সেই সময়ের জন্য প্রযোজ্য নয়। কারণ আপনাকে তখন মোবাইল সাইলেন্ট মোডে রাখতে হয়। তবে একটা জিনিস করা যায়, যেহেতু আপনি ক্লাসরুমে কোন কল রিসিভ করতে পারবেন ই না, তাই মোবাইল এর রিংটোন ও ভাইব্রেটর দুটোই অফ রাখতে পারেন। পরে দেখে নিতে পারবেন। ( এই ক্ষেত্রে একটা ভয় : প্রেমিকার ফোন আসলে আপনি না ধরায় রেগেমেগে ব্রেকআপ ও হয়ে যেতে পারে )। অন্নান্য সময় আপনার মোবাইলের রিংটোনের লেভেল কমিয়ে রাখতে পারেন যা কিছুটা হলেও আপনার ব্যাটারি সঞ্চয় করবে।

৪. নেটসার্ফিং থেকে বিরত থাকুন : এজ সার্ভিসের কল্যানে আমরা সবাই কানেক্টেড। কিন্তু আপনার মোবাইল ব্যাটারির প্রান যখন যায় যায় তখন নেট সার্ফিং থেকে সম্পূর্ণ বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। নতুবা এক ঘন্টা আগেই আপনি শাটঅফ হয়ে যেতে পারেন। তাছারা গেমস, ভিডিও ও এমপিথ্রি থেকে বিরত থাকুন।

৫. যেখানে নেটওয়ার্ক সিগনাল নেই সেখানে মোবাইল অফ রাখুন : যে এলাকায় আপনার ব্যবহার করা মোবাইল অপারেটর এর নেটওয়ার্ক সেবা পৌছায়নি সে সমস্ত এলাকায় আপনি আপনি আপনার মোবাইল অফ রাখলেই অন থাকতে পারবেন! একটু অবাক হলেন? হুম, বুঝিয়ে বলি....আপনি আপনার ইউনিভার্সিটির আন্ডারগ্রাউন্ড স্টাডি এরিয়াতে বসে স্টাডি করছেন কিন্তু সেখানে কোন মোবাইলের সিগনালই পৌছাতে পারেনা। তখন আপনার মোবাইল অনবরত আপনার মোবাইল অপারেটর এর সিগনাল খুজতে থাকে যা অনেক দ্রুত আপনার ব্রাটারি শেষ করে দিতে পারে। এই সময় গুলোতে আপনি আপনার মোবাইলকে খানিকটা সময়ের জন্য বিশ্রামে রাখতে পারেন।

৬. চার্জিং এবং ডিসচার্জিং : এই ব্যাপারটা আমদের অনেকর কাছেই ঘোলাটে। আসলে এই ব্যাপারটা জানার চেষ্টাই করিনা আমরা। আমরা অনেকেই যখনই পারি তখনই ব্যাটারি চার্জ করি। আবার অনেকে অর্ধেক ব্যাটারি ব্যবহার হয়ে যাওয়ার পর চার্য করি। আসলে মোবাইলের লম্বা জীবনের জন্য এই দুটো কাজের কোনটাই ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে তখনই ব্যাটারি চার্য করা উচিৎ যখন ব্যাটারি লেভেল অনেক নিচে নেমে আসে। আর ব্যাটারির লম্বা জীবন নিশ্চিত করতে সম্তাহ অথবা মাসে অন্তত একবার ফুল ব্যাটারি ব্যবহারের পর চার্য করা উচিত।

৭. ব্যাটারি মেইনটেইনেন্স : আপনার মোবাইলের ব্যাটারিকে আদ্রতা ও তাপ থেকে সাবধানে রাখুন। বর্ষাকালে আপনার মেবাইল ব্যাটারির বিশষ যত্ন নিন। যদি অনেক দিন যাবৎ দেশের বাইরে থাকেন অথবা কাজে ব্যস্ত থাকার কারনে মোবাইল ব্যবহার করতে না পারেন তাহলে মোবাইল ব্যাটারিটি খুলে কোন শুকনো জায়গায় সাবধানে রেখে দিন।

এই টিপস গুলো মোটামুটি মেনে চললেও আমাদের মোবাইল ব্যাটারি দীর্ঘ জীবন লাভ করবে বলে আমার ধারনা............


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

নিজেই সমাধান করুন মোবাইলের ছোটোখাটো ঝামেলা।

নিজেই সমাধান করুন মোবাইলের ছোটোখাটো ঝামেলা।

ধরুন আপনার মোবাইলে কথা বলা যায় কিণ্তু কোনও কথা শোনা যায় না।কি এখনই যাবেন ইস্টার্ণ প্লাজা?দরকার নেই। আপনার মোবাইলের speaker এ সমাস্যা।


troubleshoot-windows-mobile-device-center-800x800.jpg (225×220)

ঘরে বসে মোবাইল ঠিকঠাক করতে হলে আপনার কয়েকটা জিনিস লাগবে।twijer,screwdiver-t4,t5,t6,t8.এগুলো হলেই চলবে।এখন মোবাইলের casing ,screw খুলে ফেলুন।পুরোনো speaker খুলে ফেলুন twijer চিমটা দিয়ে।নতুনটি ঠিক সেই জায়গায় বসিয়ে আবার ঠিকঠাক মতো লাগিয়ে নিন।ব্যাস ঠিক হয়ে গেলো আপনার মোবাইল ।ঢাকা শহরে অনেক জায়গায় মোবাইল partsপাওয়া যায় যেমন গুলিস্তান পাতাল মার্কেট।ওখানে একটু দামদর করতে পারলে মোটামুটি সস্তা দামেই twijer থেকে শুরু করে সবধরনের parts পাওয়া যায়।

চলবে.............


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

নকিয়া ৬৫০০

নকিয়া ৬৫০০

স্লাইডিং সেটগুলো সাধারণত ফ্যাশন সচেতনদের কাছে জনপ্রিয় ৷ নোকিয়ার লেটেস্ট মডেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সেট হলো নকিয়া নকিয়া ৬৫০০ স্লাইড ৷ এতে রয়েছে স্টেইনলেস স্টিলের কেইস ৷
আসুন দেখা যাক এ মডেলের ফিচারগুলো ৷

Nokia-6500_classic.jpg (470×450)

নেটওয়ার্ক : জিএসএম ৮৫০/৯০০/১৮০০/১৯০০,
ইউএমটিএস ৮৫০/২১০০
রিলিজ ডেট : সেপ্টেম্বর, ২০০৭
ওজন : ১২৫ গ্রাম
আকার : ৯৬.৫ ৪৬.৫ X ১৬.৪ মিলিমিটার
ডিসপ্লে : টিএফটি, ১৬ মিলিয়ন কালার, ২৪০X৩২০ পিক্সেল, ২.২ এলসিডি
রিংটোন : এমপিথ্রি, ট্রু টোন, পলিফোনিক
মেমোরি : ২০ মেগাবাইট ইন্টারনাল মেমোরি, মাইক্রো এসডি কার্ড
ক্যামেরা : ৩.২ মেগাপিক্সেল (২০৪৮X১৫৩৬), কার্ল জেয়িস লেন্স, অটো ফোকাস,
সেকেন্ডারি ভিডিও কল ক্যামেরা ফিচারস : থ্রিজি, ওপেরা মিনি, ফটোকল, ইউএসবি, ব্লুটুড, জিপিআরএস, এজ, জাভা, এমপিথ্রি, এএসি+, ভিডিও, টিভি আউট, এফএম, হ্যান্ডস ফ্রি৷

টক টাইম : ৬ ঘণ্টা, স্ট্যান্ডবাই ৩১০ ঘণ্টা

ব্যাটারি : স্ট্যান্ডার্ড লিথিয়াম আয়ন ব্যাটারি (বিপি-৫এম)


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

নকিয়া N-82

নকিয়া N-82

এন সিরিজের লেটেস্ট বটম লাইন মডেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সেট হলো নকিয়া এন৮২। এতে রয়েছে এআরএম১১ ৩৩২ মেগাহার্জের প্রসেসর। রাতে দিনে যেকোন সময়ে ঝকঝকে ছবি তুলতে এই সেট জনপ্রিয়তা খুব৷ আসুন দেখা যাক এ মডেলের ফিচারগুলো।

n82_black.jpg (440×407)

নেটওয়ার্ক : জিএসএম 850/900/1800/1900
রিলিজ ডেট : নভেম্বর, ২০০৭
ওজন : ১১৪ গ্রাম
আকার : 112 x 50.3 x 17.3 মিলিমিটার
ডিসপ্লে: টিএফটি, ১৬.৫ মিলিয়ন কালার, 240x320 পিক্সেল, ২.৪’’
রিংটোন : এমপিথ্রি, ট্রু টোন, পলিফোনিক, মনোফোনিক
মেমোরি : ১০০ মেগাবাইট ইন্টার্‌নাল শেয়ারড মেমোরি, হট সোয়াপ মাইক্রো এসডি কার্ড
ক্যামেরা : ৫ মেগাপিক্সেল (2592x1944), সিমোস সেন্সর, কার্ল জেয়িস লেন্স, এফ/২.৮, ম্যাক্রো (১০-৫০) সেমি
ফিচারস : ইউএসবি, ব্লুটুথ, জিপিআরএস, এজ, ওয়াই-ফাই ইন্টারনেট, জিপিএস, জাভা, এমপিথ্রি, এএসি, ভিডিও, টিভি আওট, এফএম, হ্যান্ডস ফ্রি৷
টক টাইম : সর্বোচ্চ ৪ ঘণ্টা ২০ মিনিট, স্ট্যান্ডবাই ২২৫ ঘণ্টা
প্রাপ্তিস্থান : ইটিসি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, মোতালিব প্লাজা।

মূল্য : 31,500 টাকা


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

ভবিষ্যৎ মোবাইল ফোন (2008-2010)

ভবিষ্যৎ মোবাইল ফোন (2008-2010)

নকিয়া ৮৮৮ কমিউনিকেটর

নকিয়ার দারুন দারুন কনসেপ্ট ফোন আছে তার মধ্যে নকিয়া ৮৮৮ হচ্ছে একটি অত্যাধুনিক কনসেপ্ট ফোন। যার আছে লিকুইড ব্যাটারী, কথা বোঝার ক্ষমতা, সহজ টাচ স্ক্রিন এবং টাচ বডি কভার। এটি ডিজাইন করেছে তমার নাকিসকি এবং এটি নকিয়া ডিজাইন পুরষ্কার জয়ী।

1 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

নকিয়া এওন

নকিয়া এওন ফোনের ব্যাপারে নকিয়া ওয়েব সাইটের রিসার্চ এন্ড ডেভেলাপমেন্ট সেকশন দেয়া হয়েছে। এই ফোনের বিশেষত্ব হচ্ছে এটি দেখতে হবে একদম এই ফোনের নামের মত যা প্রোডাকশনে যাবে আগামী ফেব্রুয়ারীতে। অবশ্যই এটি একটি রিউমার কিন্তু আমাদের আশা আছে যে এটিকে আমরা কোন একদিন জিএসএম দোকানে দেখতে পাব। আপাতত আমরা জানি যে এটি একটি টাচ্ স্ক্রিন ফোন এবং দেখতে হবে দারুন।

2 1 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes2 2 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes2 3 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

স্কাই সেল্ক এন স্লিম

sky এর sleek & slim হচ্ছে আরেকটি টাচ স্ক্রিন টেকনলোজী ধারনা। এই ফোনের আছে আলাদা উজ্জল টাচ্ প্যাড, লুকানো কি এবং সহজ ও সুন্দর ডিজাইন।

3 1 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes 3 2 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

বেংক-সিমেন্স (স্নেক্ড)

বেংক এর ডিজাইনার মেয়েদের নিয়ে অনেক চিন্তা করে স্নেক্ড ডিজাইন এনেছে। এটি দেখতে অনেকটা প্যাচানো কিন্তু দেখতে খুবই কুল। স্নেক্ড হচ্ছে একটি ফ্যাশন কোন খেলাধুলা প্রিয় মেয়েদের জন্য কারন এটির আছে শরীর মনিটর করার সেন্সর যার ফলে মেয়েরা এটিকে সুন্দর সেপে রাখতে পারে।
4 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

ডার্ক লেভেল - রেট্ট্রোসিকস

আমরা জানি প্রায় ফোনই সেগুলো নিয়ে এখানে লেখা হয়েছে বাজারে আসবেনা কিন্তু ডার্ক লেভেল এর রেট্টোস্কিম ডিজাইনটি দেখতে অনেকটা মানবীয় এবং আমরা আশা করতে পারি হয়ত একদিন এটি বজারে পাওয়া যাবে। এটির ডিজাইন করেছে লিম এসকি টেট। এটি হাইলি পলিশ পলি কারবোনেট এবং এটি খুবই হালকা কিন্তু শক্তিশালী এবং এর অদৃশ্য ঙখঊউ ডিসপ্লে আছে যা একে ইনএকটিভ অবস্থায় লুকিয়ে রাখতে পারবে।

5 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

বেংক-সিমেন্স (দ্য ব্ল্যাক বক্স)

ব্ল্যাক বক্স হছ্চে বেংক-সিমেন্সের আর একটি ডিজাইন যা এর টাচ্ স্কিনকেই কী প্যাড হিসেবে ব্যাবহার করবে এবং ব্যাবহার কারীর ব্যাবহার অনুযায়ী টাচ্ স্কিন তাৎক্ষণিক ভাবে এর লেআউট পরিবর্তন করবে।

6 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes 6 2 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

এন ই ছি - ট্যাগ

অনেকটা স্নেক্ড ডিজাইন এর মত, এন ই ছি - ট্যাগ হছ্চে যে কোন ভাবে ফ্ল্যাজিবল ফোন যেমন বেল্টে ও ঝুলানো যাবে আবার বাহুতে প্যাচিয়েও রাখা যাবে। মজার ব্যাপার হলো এই ফোন এর মেমোরাইজিং সিসটেম এবং মুড অনুযায়ী সেপ পরিবর্তন করার ক্ষমতা।

7 1 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes7 2 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

ট্রিপল ওয়াচ

যদিও সেল ফোন এর ধারনা পুরোনো কিন্তু মানন মানিনাওয়া এর ডিজাইন করা ট্রিপল ওয়াচ ধারনাটা জটিল যা কিনা একটি ঘড়িকে সেল ফোনে পরিবর্তন করা যাবে আবার হাত ঘড়ি হিসাবেও ব্যাবহার করা যাবে। হাত ঘড়ি হিসাবে ব্যাবহারের সময় অথবা ড্রাইভিং করার সময় এর স্পিকার অন করে কথা বলা যাবে। দারুন না !! এক ঢিলে তিন পাখি !!!

8 1 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes

আসুস আউরা

9 1 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes 9 2 ভবিষ্যৎ মোবাইল ফোন (2008 2010) | Techtunes


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

নকিয়া নিয়ে আসছে দুই সিমের মোবাইল সেট

নকিয়া নিয়ে আসছে দুই সিমের মোবাইল সেট

নকিয়া নিয়ে আসছে দুই সিমের মোবাইল সেট । খুর সম্ভবত জুনের ১ম সপ্তহে নকিয়ার বহু প্রতিখিত দুইটি সচল সিমের সেট বাজারে পাওয়া যাবে । সি-২ মডেলের সেট টিতে রয়েছে
১. vga camera
2. Bluetooth
3.GPRS
4.card slot
nokiac2 bluegallery নকিয়া নিয়ে আসছে দুই সিমের মোবাইল সেট | Techtunes

সেটটির সুবিধা হল মেমরি স্লটের মত ১টা সিম সাইড কাভারে ভরা যাবে , যার ফলে সেট বন্ধ না করেও ১টি সিম বদল করা যাবে ।

অপর সিমটি ব্যাটারির নিচে থাকবে যা পরিবতন করতে হলে সেট বন্ধ করতে হবে .

c-2 মডেলটি দাম হবে - ৪৫ ইউরো , বাংলাদেশী টাকায় ৫০০০ টাকার মত হবে ।

মতামতের জন্য সবাই কে ধন্যবাদ । আসলে এই সেট টি এক সাথে দুইটি সিম সচল থাকবে । সিম্পনি বা ম্যাকসিমাস বা স্পিন্টের সাথে নকিয়ার পাথক্য হলো এতে পিসি সুটের মাধ্যমে ফোন কন্টাক import and export করতে পারবেন , থিম বদল করতে পারবেন ……………..

আর যারা সারারাত বান্ধবীর সাথে কথা বলেন তাদের চাজার নিয়ে ঘুমাতে হবে না ………….সেট ও গরম হবে না ।

Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

Popular Post