গুগল ক্যালেন্ডার এসএমএস রিমাইন্ডারঃ দারুণ একটি সেবা


রিমাইন্ডার সম্পর্কে নতুন করে পরিচিত করে দেবার কিছু নেই। আপনার কর্মব্যস্ত জীবনে কখন কী করবেন বা জরুরি কোন মিটিং বা অন্য কোন কাজ যেন কোনভাবেই মিস না হয়, এই জন্য অনেকেই রিমাইন্ডার সেবাটি ব্যবহার করে থাকেন। এটি সাধারণত মোবাইল সেট নির্ভর সেবা। প্রায় সব মোবাইলেই রিমাইন্ডার সেবাটি পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রিমাইন্ডার অপশনটি খুব জটিল প্রক্রিয়ার হয়ে থাকে। যারা অনেক ব্যস্ত থাকেন এবং মোবাইলের এইসব ঝামেলায় সময় ব্যয় করতে চান না, তাদের জন্য অত্যন্ত সহজ একটি সমাধান হতে পারে অনলাইন রিমাইন্ডার। তবে সাধারণত অনলাইন রিমাইন্ডার ইমেইল করে থাকে বা ডেস্কটপ কম্পিউটারে অ্যালার্ম দিয়ে থাকে। কিন্তু সবসময়ই যে আপনি কম্পিউটারের সামনে থাকবেন, এমন তো কোন কথা নেই। সেক্ষেত্রে মোবাইল ফোনই ভরসা। আর মোবাইল ফোন রিমাইন্ডার মানেই আবার সেই ঝক্কি-ঝামেলাময় রিমাইন্ডার অপশন।


features_bottom_reminder.png (300×270)


আপনার জন্য সহজ ও কার্যকর একটি সমাধান হতে পারে গুগল ক্যালেন্ডারের এসএমএস রিমাইন্ডার সেবা। গুগল ক্যালেন্ডার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। গুগল ক্যালেন্ডারে আপনি আপনার ইচ্ছেমতো ইভেন্ট যুক্ত করে রাখতে পারেন। এই ইভেন্টগুলোকে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে কেউ আপনার কোন ইভেন্ট যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি মিস না করে। এছাড়াও ব্যক্তিগত কাজেও গুগল ক্যালেন্ডারের সেবা প্রশংসনীয়। আপনার নিজের প্রতিটি ইভেন্ট যুক্ত করে রাখলে আপনার ইচ্ছেমতো গুগল ক্যালেন্ডার আপনাকে ইমেইল কিংবা এসএমএস এর মাধ্যমে রিমাইন্ড করবে। পুরো প্রক্রিয়াটা গুগলের অন্যসব সেবার মতই বিনামূল্যের। সুতরাং আপনিও ট্রাই করতে পারেন গুগল ক্যালেন্ডার এসএমএস রিমাইন্ডার সেবা। আসুন জেনে নিই কীভাবে কী করতে হবে।

প্রথমে www.google.com/calendar সাইটে গিয়ে আপনার জিমেইল একাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। তারপর আপনি ড্যাশবোর্ড থেকে সহজেই যেকোন ইভেন্ট তৈরি করতে পারবেন। আপনার মোবাইল ফোনকে সেটআপ করার জন্য উপরের ডান দিক থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। মোবাইল সেটআপ ট্যাবে ক্লিক করুন।

কান্ট্রি ড্রপডাউন বক্স থেকে আপনি যেদেশে থাকেন, সেই দেশ সিলেক্ট করুন। এরপরের বক্সে কান্ট্রি কোডসহ আপনার মোবাইল নাম্বারটি লিখুন। এরপর send verification code বাটনে ক্লিক করে কোডটি পাবার জন্য অপেক্ষা করুন। এসএমএস এর মাধ্যমে কোডটি আসলে দ্বিতীয় বক্সে সেটা লিখে ফিনিশ সেটাপ বাটনে ক্লিক করলেই আপনার মোবাইল সেটআপ কমপ্লিট।

এবার আসুন জেনে নিই কীভাবে আপনি মোবাইল এসএমএস রিমাইন্ডারটি অ্যাক্টিভেট করতে পারেন। যখন আপনি কোন ইভেন্ট তৈরি করবেন, তখন নিচের অংশে লক্ষ্য করলে দেখতে পাবেন অপশনে রিমাইন্ডার নামে একটি ঘর আছে যেটি বাই ডিফল্ট খালি থাকে। Add a reminder লিংকে ক্লিক করলে ড্রপ ডাউন ব্ক্স পাবেন। সেখান থেকে এসএমএস সিলেক্ট করুন। এরপর যথারীতি কতক্ষণ আগে আপনি রিমাইন্ডার এমএসএমটি পেতে চান সেটা সিলেক্ট করুন। সবশেষে সেভ বাটনে ক্লিক করলেই আপনার তৈরিকৃত ইভেন্টের সঙ্গে একটি এসএমএস রিমাইন্ডার যুক্ত হয়ে যাবে।

গুগল ক্যালেন্ডার প্রায় সব দেশের সব অপারেটরকেই সাপোর্ট করে থাকে। তবে বাংলাদেশে অবস্থানকারীরা শুধুমাত্র গ্রামীণফোন, একটেল ও ওয়ারিদ টেলিকমের নেটওয়ার্কভুক্তরা গুগলের এসএমএস রিমাইন্ডার সেবাটি উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে ক্লিক করে জেনে নিন সাপোর্টেড অপারেটরদের তালিকা।


Thanks
Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

Samsung B110 মডেল সেটের ডিফল্ট পাসওয়ার্ড


আমার মতো যারা ওয়ারিদের প্যাকেজ অথবা Market থেকে Sumsung B110 মডেলের সেটটি কিনেছেন, তাদের এই টিউনটা কাজে আসবে বলে আমার আশা। আর আপনার যদি Samsung B110 সেটটি না থাকে কিন্তু password টা জানা থাকে তাহলে আপনি আপনার বন্ধু কিংবা আত্নীয়কে সাহায্য করতে পারবেন।

samsung b110 Samsung B110 মডেল সেটের ডিফল্ট পাসওয়ার্ড | Techtunes

কয়েকদিন আগে ওয়ারিদের সেন্টার থেকে একটা Samsung B110 মডেলের সেট কিনলাম। নরমাল হলেও সেটের যে ফিচারটি সবচেয়ে ভাল লেগেছে তাহল Privacy Setting এর মাধ্যমে আপনি Phonebook, Message, Call log, Images, Sounds গুলোকে password protect করতে পারবেন। কিন্তু সমস্যা হলো Defalt Password জানা থাকতে হয়। নকিয়া, মটোরোলা ইত্যাদি সেট গুলোর পাসওয়ার্ড সাধারণত (0000, 1234, 12345, 00000 Etc) হয়। অনেকদিন খোঁজাখোঁজি করেও এই সেটটির password পাচ্ছিলাম না। সবশেষে আজ পাসওয়ার্ডটি পেলাম। পাসওয়ার্ডটি হলো ৮ টি শূন্য (00000000).

Samsung B110 সেটের ডিফল্ট পাসওয়ার্ড : 00000000

এখন আপনি আপনার পছন্দ মতো password পরিবর্তন করে নিতে পারবেন এবং প্রয়োজন বোধে message এ পাসওয়ার্ড দিতে পারবেন, যাতে অন্য কেউ আপনার ব্যক্তিগত ম্যাসেজ গুলো দেখতে না পারে।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

ফ্রি এস.এম.এস পাঠান


wadja.thumbnail ফ্রি এস.এম.এস পাঠান | Techtunes

এখন থেকে ওয়েব সাইট থেকে মোবাইলে ফ্রি এস.এম.এস পাঠানো যাবে। শুধু দরকার হবে একটি ইন্টারনেট কানেকশন ও মোবাইল কানেকশন।



wadja2.PNG (181×127)


রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন।

আমিও নতুন রেজিস্ট্রশন করেছি।

Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

ক্রয় করার আগেই জেনে নিন আপনার পছন্দের ফোনটিকে (Nokia)


আপনি কি একটি নকিয়া ফোন কেনার কথা ভাবছেন? তাহলে জেনে নিন, যে ফোনটি কেনার কথা ভাবছেন তার সমস্ত ফিচার। এটি মূলত নকিয়া ফোরাম। ফোন ফিচার সহ আরো বিভিন্ন নকিয়া সংক্রান্ত তথ্য এখানে পাওয়া যেতে পারে।

 ক্রয় করার আগেই জেনে নিন আপনার পছন্দের ফোনটিকে  (Nokia) | Techtunes

ধন্যবাদ



Thanks
Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

মোবাইলের ব্যাটারীর টক টাইম


মোবাইল ক্রয় করার আগে একটু কস্ট করে নিচের লিংকটাই ঢুঁ মারুন। জেনে নিন আপনি যে মোবাইল ক্রয় করতে যাচ্ছেন, তার টক টাইম কত?

nokia batt মোবাইলের ব্যাটারীর টক টাইম | Techtunes

নিচের লিংক টি তে আপনি শুধু মাত্র বর্তমানে বাজারে যে সব সেট ক্রয় করতে পাওয়া যায় তার তালিকা আছে।নকিয়া থেকে শুরু করে প্রায় সব কোম্পানীর মোবাইলের ব্যাটারীর টক টাইম এর তালিকা পাবেন এবং সাথে রয়েছে উক্ত সেট এর রিভিউ।

তালিকা দেখতে এই খানে ক্লিক করুন।



Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

তৈরী করুন মোবাইল এর উপযোগী ওয়াপ সাইট


shawon তৈরী করুন মোবাইল এর উপযোগী ওয়াপ সাইট | Techtunes

আমরা সহজে ওয়েব সাইট তৈরী করতে পারি। কিন্তু এসকল ওয়েব সাইট মোবাইল এ সাপোর্ট করে না। কিন্তু আমরা বিনামুল্যে মোবাইল এর উপযোগী ওয়াপ সাইট তৈরী করতে পারি। এক্ষেত্রে নিচের লিঙ্ক এ ক্লিক করুন। এবং নিবন্ধিত হোন। আপনি যদি muktadir নামে নিবন্ধন করুন তাহলে আপনার ওয়াপ সাইট হবে http://muktadir.peperonity.com. এখানে আপনি Ring Tone গান ইত্যাদি আপ লোড করতে পারবেন। এবং পরবর্তী সময়ে মোবাইল এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

লিঙ্কটি এখনে




Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

ফ্রি এসএমএস পাঠান আপনার সেলফোন থেকে – যত খুশি


আমরা মোবাইল ফোন থেকে নানা কাজে এসএমএস পাঠাই। ইন্টারনেটের মাধ্যমে সেল ফোনে এ কাজটি আমরা খুব সহজেই করতে পারি সম্পূর্ণ বিনে পয়সায়। এ জন্য আপনার প্রয়োজন হবে জি.পি.আর.এস/এজ্ সুবিধা সংবলিত একটি হ্যান্ডসেট।

Cellity%20FreeSMS%201.2.4 ফ্রি এসএমএস পাঠান আপনার সেলফোন থেকে   যত খুশি | Techtunes

  • প্রথমে আপনার ফোনের Wap Browser > Enter URL এ যান।
  • Address এর ঘরে wap.cellity.com লিখে ok চাপুন।
  • আপনার সেটের ম্যানুফ্যাকচারিং এবং মডেল নং নিবার্চন করুন।
  • এবার Application টি ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে আপনার ফোনের Application/Collection থেকে Application টি রান করুন।
  • এর পর ইউজার নেম এর ঘরে আপনার নাম নম্বরের ঘরে আপনার সচল মোবাইল নম্বর দিন। কারণ এ নাম্বারেই ভেরিফিকেশন কোড আসবে।
  • ভেরিফিকেশন কোড আসলে পরবর্তী স্টেপে তা লিখে Enter চাপুন।

রেজিস্ট্রেশন শেষ! এবার যত খুশি উপভোগ করুন ফ্রি এসএমএস। মনে রাখতে হবে মোবাইল নম্বর সব সময় ইন্টারন্যাশনাল ফরমেটে লিখতে হবে। ( যেমনঃ বাংলাদেশ- 8801XXXXXXXXX )

আ্যপ্লিকেশনটি সরাসরি কম্পিউটারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


Thanks
Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

মোবাইলের জন্য ওয়েব ব্রাউজার


পিসিতে আপনি ওয়েব ব্রাউজিং এর জন্যরয়েছে অসংখ্য ওয়েব ব্রাউজার। কিন্তু মোবাইলের জন্য রয়েছে গুটিকয়েক ব্রাউজার। তন্মধ্যে আবার অধিকাংশই প্রকৃত ওয়েব পেজ দেখার সুবিধা এবং পিসির ওয়েব ব্রাউজার গুলোর অত্যাবশ্যকীয় সুবিধা গুলো দিতে পারে না (যেমন: ফাইল ডাউনলোড, আপলোড, নিরাপত্তা ইত্যাদি)। কিন্ত এখন কয়েকটি মোবাইল ব্রাউজার এসব সুবিধা গুলো দেয়ার চেস্টা করছে। যেমন: Opera mini, Tshark, UCWeb ইত্যাদি নিম্নে Opera mini ও UCWeb এর উপর প্রতিবেদন লেখা হলো--

মোবাইল ওয়েব ব্রাউজার এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত। বিখ্যাত পিসি ওয়েব ব্রাউজার Opera প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ সফটওয়্যার টি তৈরী করেছে। বর্তমানে এটি একমাত্র মোবাইল ওয়েব ব্রাউজার যাতে ডাউনলোড এর পাশাপাশি আপলোড ও করা যায়। অপেরামিনি এর একটি অনন্য সুবিধা হচ্ছে কোনো ওয়েব পেজ ব্রাউজিং এর পূর্বে এটি ঐ ওয়েব পেজ টির প্রিভিউ দেখায়। ফলে প্রকৃত ওয়েব ব্রাউজিং এর স্বাদ অনেকটা পাওয়া যায়( ঠিক যেন দুধের স্বাদ ঘোলে মেটানো)। এটি আপনি বিনামূল্যে পেতে পারেন। এটি একটি জাভা এপ্লিকেশন (মোবাইল)। তাই যেকোনো জাভা সমর্থিত মোবাইল ফোনে এটি চলবে।

পিসি থেকে:
মোবাইল থেকে:

UCWEB

ucweb_logo.jpg (213×197)

একটি চায়না কোম্পানী UCWEB technology এর নির্মাতা। এ ব্রাউজারটি অপেরা মিনি এর মতো পেজ প্রিভিউ দেখাতে পারে না। তবে এতে রয়েছে নিজস্ব ডাউনলোড ম্যানেজার। যার মাধ্যমে আপনি Download pause করার সুবিধা পাবেন। এটিও একটি জাভা সফটওয়্যার। এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।

ডাউনলোড করা যাবে--

পিসি থেকে:
মোবাইল থেকে:

Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

নকিয়ার নতুন চ্যালেঞ্জ


বিশ্বের অন্যতম মুঠোফোন প্রস্তুতকারক নকিয়া এপেল আইফোন ও আইটিউনস্ এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। Nokia 5800 XpressMusic মডেলের এই মুঠোফোনে রয়েছে 8 ( আট ) গিগাবাইট মেমোরি।

nokia 5800 xpressmedia নকিয়ার নতুন চ্যালেঞ্জ  | Techtunes

তাছাড়া নকিয়ার এই সেটটিতে touch-screen প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। সবচেয়ে মজার ব্যপার হল এতে maps and satellite navigation সুবিধা রয়েছে যা এপেল আইফোন আর আইটিউনস্-এর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাড়াতে পারে। অতি শীঘ্রই এটি বাজারে পাওয়া যাবে। যে কেউ এই মুঠোফোনের মাধ্যমে Warner Music Group, Sony BMG Music, Universal Music ও EMI Group হতে গান ডাউনলোড করতে পারবেন।



Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

মোবাইল ফোনের ফ্রি কন্টেন্ট ডাউনলোড


মোবাইল ফোনের জন্য ফ্রি সফটওয়্যার, গেম, ওয়ালপেপার, রিংটোন ইত্যাদি ডাউনলোডের জন্য দারুন দুটি ওয়েব সাইট হচ্ছে www.funmaza.com এবং www.getjar.com এই সাইট গুলোতে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটের জন্য প্রচুর পরিমানে কন্টেন্ট আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে ।


1302774685.jpg (640×960)


প্রয়োজনীয় কন্টেন্ট প্রথমে পিসিতে ডাউনলোড করে পরে হ্যান্ডসেটে ইন্সটল করে ব্যবহার করা যায় ।

download-mosh-nokia-phone.png (260×233)

এছাড়া একটি সাইটের ওয়্যাপ ভার্সনও রয়েছে । ফলে মোবাইল ফোন থেকেও ব্রাউজ করা যাবে - wap.getjar.com


Thanks
Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

এবার এল গুগল ফোন – এন্ড্রয়েড


ইন্টারনেট - ক্ষেত্রবিশেষে ডেস্কটপও - জগতকে তো প্রায় হাতের মুঠোয় নিয়ে নিয়েছে গুগল তাদের অসাধারণ সব সেবার মাধ্যমে। প্রায় সব ধরণের ব্যবহারকারীর জন্যই কোন না কোন সেবার ব্যবস্থা করেছে গুগল আর এ জন্যই তাদের এত নাম ডাক। তবে জায়ান্টদের এখনো একটি স্থানকে হাতে নেয়া বাকি ছিল। সেটা হচ্ছে মোবাইল জগত। আইফোন, উইন্ডোজ মোবাইল, সিমবিয়ান, পাম ইত্যাদি যেই জগতে রাজত্ব করে যাচ্ছিল, সেখানে গুগলের অনুপস্থিতিটা একটু অবাক করার মতই।

তবে আর নয়। এবার গুগলও আইফোন, উইন্ডোজ মোবাইল, সিমবিয়ান, পাম ইত্যাদির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাজারে আনলো তাদের নতুন মোবাইল ফোনের জন্য তৈরি অপারেটিং সিস্টেম, এন্ড্রয়েড।

android এবার এল গুগল ফোন   এন্ড্রয়েড | Techtunes

এন্ড্রয়েড মূলত গুগল একা তৈরি করেনি। স্যামসাং, মটোরোলার মত ৩৩টি বিভিন্ন কোম্পানীর যৌথ উদ্যোগে তৈরি হয় এন্ড্রয়েড। মূলত পরবর্তী প্রজন্মের জন্যই তৈরি করা হয়েছে এই এন্ড্রয়েড প্লাটফরমকে। নতুন এই অপারেটিং সিস্টেমে সবচাইতে বড় যে পরিবর্তনটি আসছে, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। গুগলের মতে, গুগলের নতুন এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে ব্যবহারকারী কম্পিউটারের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। যা সত্যিই একটি বিরাট চ্যালেঞ্জ। এন্ড্রয়েডে যুক্ত করা হয়েছে একটি অনন্য ও আগের চেয়ে শক্তিশালি ওয়েব ব্রাউজার যা ব্যবহারকারীকে কম্পিউটারের মতই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেবে বলে গুগলের প্রত্যাশা। এছাড়াও নতুন এই ফোনে থাকছে এক ক্লিকের মাধ্যমেই সার্চ করার এক অনন্য সুবিধা। তবে নতুন এই অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন ফোন ক্রয় করতে হবে ব্যবহারকারীদের।

আইফোন ও এজাতীয় জনপ্রিয় মোবাইলের জগতে এন্ড্রয়েড কতটা সফল হবে এরকম একটি প্রশ্ন তুলছেন অনেকেই। অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে এন্ড্রয়েডের মূল পার্থক্য হচ্ছে এন্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। যে কেউ এর জন্য সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন। এন্ড্রয়েড মূলত লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক একটি মোবাইল ফোন অপারেটিং সিস্টেম। লিনাক্সের মতই এটিও একটি উন্মুক্ত সোর্স প্রোডাক্ট বলে অন্য যেকোন মোবাইলের চেয়ে এটি বেশি জনপ্রিয় হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ইন্টারনেট ও কম্পিউটারের জগত দখলের পর মোবাইল জগতে গুগলের পদার্পণকে অনেকেই অনেকভাবে দেখছেন। তবে মোবাইল দুনিয়ায় কতটা পরিবর্তন আনতে পারবে গুগল ও তাদের এন্ড্রয়েড, সেটা সময়ই বলে দেবে।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি ( নকিয়া )


বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।

imei post জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি ( নকিয়া ) | Techtunes

.............................................................................................................................................

.............................................................................................................................................

................................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

.............................................................................................................................................

................................................................................................................................................

*#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর ( IMEI ) আই.এম.ই.আই নম্বার পাবেন।
নোট: আই.এম.ই.আই ( IMEI ) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।
এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত ( ৭ ) এবং আট ( ৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন।

859 imechart জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি ( নকিয়া ) | Techtunes

  • সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয় , এটা এর এসেম্বলিং আমিরাত ( যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ। [ অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যা আমার চায়না হিসাবে জানি ]
  • সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী এবং এর কোয়ালিটি মোটামুটি মানের।
  • সাত এবং আট নং ডিজিট যদি 01 বা 10 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির।
  • সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত (বানান ঠিক নাই) আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট।
  • সাত এবং আট নং ডিজিট যদি 13 হয় , মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে।

এবার বুঝে শুনে সেট কিনুন। big smile জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি ( নকিয়া ) | Techtunes


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

নকিয়া এবং অন্যান্ন মোবাইলের গোপন কোড


Nokia Secret Codes

On the main screen type
*#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).
*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the LCD display(operator logo).
*#0000# To view software version.
*#2820# Bluetooth device address.
*#746025625# Sim clock allowed status.
*#62209526# - Display the MAC address of the WLAN adapter. This is available only in the newer devices that supports WLAN like N80
#pw+1234567890+1# Shows if sim have restrictions.

*#92702689# - takes you to a secret menu where you may find some of the information below:
1. Displays Serial Number.
2. Displays the Month and Year of Manufacture
3. Displays (if there) the date where the phone was purchased (MMYY)
4. Displays the date of the last repair - if found (0000)
5. Shows life timer of phone (time passes since last start)

*#3370# - Enhanced Full Rate Codec (EFR) activation. Increase signal strength, better signal reception. It also help if u want to use GPRS and the service is not responding or too slow. Phone battery will drain faster though.
*#3370* - (EFR) deactivation. Phone will automatically restart. Increase battery life by 30% because phone receives less signal from network.
*#4720# - Half Rate Codec activation.
*#4720* - Half Rate Codec deactivation. The phone will automatically restart

If you forgot wallet code for Nokia S60 phone, use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. Phone will ask you the lock code. Default lock code is: 12345

Press *#3925538# to delete the contents and code of wallet.

*#7328748263373738# resets security code.
Default security code is 12345


image-nokia-security-code.jpg (192×220)


Unlock service provider: Insert sim, turn phone on and press vol up(arrow keys) for 3 seconds, should say pin code. Press C,then press * message should flash, press * again and 04*pin*pin*pin#

Change closed caller group (settings >security settings>user groups) to 00000 and ure phone will sound the message tone when you are near a radar speed trap. Setting it to 500 will cause your phone 2 set off security alarms at shop exits, gr8 for practical jokes! (works with some of the Nokia phones.)

Press and hold "0" on the main screen to open wap browser.
Important!
Try these codes at your own risk! We don't accept any complaints.
Some of these codes may not work.


Thanks

Mosharaf


Continue Reading » 0 comments - Add Yours

মোবাইলের উপযোগী ফোরাম


বর্তমানে ফোরাম বেশ জনপ্রিয় একটা মাধ্যম। অনলাইনে ভার্চুয়াল জগতে আড্ডাতে ফোরামের বিকল্প নেই। কিন্তু মোবাইলের উপযোগী ফোরাম নেই বললেই চলে। সম্পূর্ণ বিনামূল্যে নিজের ওয়াপ ফোরাম বা মোবাইল ফোরাম সাইট তৈরী করতে পারবেন http://3palz.com সাইটটি থেকে। সাইটটি কম্পিউটার থেকে রেজিষ্ট্রশেন এবং ম্যানেজ করতে পারবেন। এই সাইটে রয়েছে চ্যাট রুম, ফটো গ্যালারীসহ ফোরামের সকল সুবিধা। এছাড়াও ফ্লিকআর থেকে ছবি যুক্ত করা যাবে।


daily-mobile-forum.jpg (490×375)

এই সকল সুবিধা পেতে হলে 3palz.com থেকে পছন্দ মত নাম সিলেক্ট করে তৈরী করুন আপনার নিজের মোবাইল ফোরাম সাইট। সাইটটিতে রেজিষ্ট্রশেন করার পর আপনার সাইট লিংকটি দাড়াবে http://mehdi.3palz.com| অতএব চটজলদি তৈরী করে ফেলুন নিজের একটি মোবাইল ফোরাম।



Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

বাজারে নতুন পণ্যঃ Samsung SGH-B200


মোবাইলের প্রতি সবারই অন্যরকম একটা আসক্তি আছে, এটা আর বলার অপেক্ষা রাখেনা। বাজারে আসা দারুণ সব হ্যান্ডসেট নিয়ে এর আগে দুইটা টিউন লিখেছিলাম। তৃতীয় টিউনে আর কোন সূচনা দেবার প্রয়োজন মনে করছি না। সরাসরি চলে যাচ্ছি বাজারে নতুন আসা স্যামসাং বি ২০০ নামের সুন্দর একটি হ্যান্ডসেটের বৈশিষ্ট্য জানতে।

সেপ্টেম্বর ২০০৮ [চলতি মাস] এ বাজারে ছাড়ার সাথে সাথেই জনপ্রিয় হয়ে পড়া স্যামসাং বি ২০০ হ্যান্ডসেটটির ডাইমেনশন 104 x 44.5 x 16 mm। স্লিম সেটটির ডিসপ্লে টাইপ হচ্ছে CSTN, 65K colors এবং স্ক্রীন 128 x 128 pixels, 1.52 inches। রিংটোনের জন্য সেটটিতে রয়েছে পলিফোনিক ৬৪ চ্যানেল ও এমপিথ্রি সাপোর্ট। এছাড়াও অতিরিক্ত রিংটোন ডাউনলোড করার সুবিধা আছে হ্যান্ডসেটটিতে।

এক নজরে

iylptv বাজারে নতুন পণ্যঃ Samsung SGH B200 | Techtunes

  • মেমোরিঃ বিল্ট ইন ২ মেগাবাইট মেমোরি। এক্সট্রা কার্ড স্লট নেই।
  • জিপিআরএসঃ Class 10 (4+1/3+2 slots), 32 - 48 kbps।
  • কানেক্টিভিটিঃ ইউএসবি পোর্ট আছে। ইনফ্রারেড, ব্লুটুথ নেই।
  • ম্যাসেজিং: SMS, EMS, MMS।
  • বিল্ট ইন ব্রাউজারঃ WAP 2.0/xHTML।
  • গেমসঃ সংযুক্ত আছে।
  • অন্যান্যঃ এফএম রেডিও, এফএম রেকর্ডার ও প্লেব্যাক, এমপিথ্রি প্লেয়ার, মোবাইল ট্র্যাকার, জাভা এমআইডিপি ২.০ ও লাউডস্পীকার।

পাতলা ও আকর্ষণীয় নতুন এই হ্যান্ডসেটটি ইতোমধ্যেই কেড়ে নিয়েছে ক্রেতা সাধারণের দৃষ্টি। তাই আপনিই আর পিছিয়ে থাকবেন কেন? আমার বিশ্বাস জটিল সাউন্ড কোয়ালিটি ও অসাধারণ-দর্শন স্লিম এই সেটটি আপনারও পছন্দ হবে।
ঢাকার বিভিন্ন মোবাইল বাজার ঘুরে সেটটির মূল্য জানা গেল
৪,৭০০ টাকা বা কিছু কমবেশি।

সেটটি ব্যবহার করলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন মন্তব্যের ঘরে।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

ভিডিও কল – আপনার জিপিআরএস মোবাইল দিয়ে


থ্রিজির মত সুবিধা আপনার মোবাইল ফোনে থ্রিজি আসার আগেই। হ্যাঁ এটা সত্য!! আপনি এখন পেতে পারেন ভিডিও কল এর মত ফিচার আপনার মোবাইল ফোনে শুধু ভিজিট করুhttp://www.getjar.com/products/17093/GPRSVidoCall এবং ডাউনলোড করুন আপনারমোবাইল ফোনে।মনে করুন আপনি ঘরের বাইরেকিন্তু আপনি নিরাপত্তা হীনতায় ভুগছেন আপনার ঘর নিয়ে এবং আপনি চাচ্ছেন আপনার ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে। এটা করার জন্য আপনাকে শুধু GPRS Video Call ইন্সটল করতে হবে আপনার মোবাইলে। এবং সেই মোবাইলটি লুকিয়ে রাখুন রের এক কোনায় আর পর্যবেক্ষণ করুন ঘরের পরিস্থিতি আরেকটি মোবাইল থেকে পৃথিবীর যেকোন জায়গা থেকে।

বা মনে করুন আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন এবং কোন অদ্ভুত ঘটনা ঘটল। এখন চাচ্ছেন তাৎক্ষণিক তা আপনার বন্ধুসহ আরও কয়েকসঙ্গে সঙ্গে দেখাতে। তাদেকে বলুন তাদের মোবাইলে GPRS Video Call চালু করতে এবং আপনি আপনার মোবাইলে GPRS Video Call সফওয়্যারটি চালু করে ধরে রাখুন ঘটনা যে দিকে ঘটছে সে দিকে। ব্যস্ আপনার সব বন্ধুরা সেটা দেখতে পাবে। যখন দুজন দুজনাকে দেখতে চান তখনও কাজে লাগবে GPRS Video Call .

GPRS Video Call এ আছে সম্প্রচার বন্ধ ও চালু করার অপশন। একই সাথে আছে সম্প্রচার গ্রহণ শুরু বা গ্রহণ বন্ধ করার অপশন। আমি এই সফটওয়্যাটি তৈরি করেছি তাৎক্ষণিক ছবি শেয়ার করার , দুজন দুজনাকে দেখার জন্য আর কোন ঘটনা অনেক জনকে ব্রডকাস্ট করার জন্য।

আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে ব্যবহার করুন। মন্তব্য দিয়ে জানান আপনাদের অনুভূতি। আর যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন avishekworld@yahoo.com

ডাউনলোড পাতা - GPRS Video Call

সরাসরি ডাউনলোড - ডাউনলোড করুন

Thanks
Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

‘কাস্টমার সার্ভিস’ বিজ্ঞাপনের প্রতিযোগিতাঃ বাস্তবতা ভিন্ন


customer care01 ‘কাস্টমার সার্ভিস’ বিজ্ঞাপনের প্রতিযোগিতাঃ বাস্তবতা ভিন্ন | Techtunesবেশ কয়েক মাস ধরেই দেশের ভিজ্যুয়াল আর প্রিন্ট মিডিয়ায় মোবাইল ফোন কোম্পানিগুলো নতুন এক বিজ্ঞাপনীয় যুদ্ধে নেমেছে। মিডিয়া দখলের প্রতিযোগিতায় প্রতিনিয়ত নিত্য নতুন কৌশল অবলম্বন করা আর বাহারীসব বিভ্রান্তিকর বিজ্ঞাপনে গ্রাহক আকৃষ্ট করাই যেন এসব ফোন কোম্পানিগুলোর প্রধান কাজ হয়ে দাড়িয়েছে। এসবের ধারাবাহিকতায় নতুন কৌশলী বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে ‘কাস্টমার সার্ভিস’ নিয়ে। এতদিন পর্যন্ত এসব কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনীয় প্রচারে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তাদের প্রতিযোগিতা যেন শুধুই কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট নিয়েই। কিন্তু বাস্তবতা হলো এসব মোবাইল ফোন কোম্পানিগুলোর গ্রাহকদের প্রতিনিয়তই বিভিন্ন কারিগরি সমস্যায় পড়তে হচ্ছে। অথচ কারিগরি উন্নতির দিকে নজর না দিয়ে এসব কোম্পানিগুলো মেতেছে শুধু বিজ্ঞাপনীয় ‘কাস্টমার সার্ভিস’ নিয়ে। বিজ্ঞাপনে হাসি মুখে ‘কাস্টমার সার্ভিস’ দেখা গেলেও বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকরা সত্যিকার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে সেই শুরু থেকেই। নেটওয়ার্ক সমস্যা, কল ড্রপ, কথা শুনতে না পাওয়া, আজগুবি রকমের টাকা চার্জ হওয়া, দেরিতে এসএমএস পৌঁছানো, দুর্বল নেটওয়ার্ক ইত্যাদি শত অভিযোগে অভিযুক্ত এসব মোবাইল ফোন কোম্পানিগুলোর কারিগরি সমস্যা সমাধানের ব্যাপারে আগ্রহটা যেন বরাবরই কম। তারচেয়ে সম্প্রতি কালে মেতে উঠেছে বিভিন্ন জায়গায় কাস্টমার কেয়ার সেন্টার করার প্রতিযোগিতায়। যেখানে সেবা পেতে হলে একজন গ্রাহককে স্বশরীরে হাজির হয়ে টোকেন মেশিন থেকে টোকেন নিয়ে অপেক্ষার প্রহর গুনতে হয়।

customer care citycell ‘কাস্টমার সার্ভিস’ বিজ্ঞাপনের প্রতিযোগিতাঃ বাস্তবতা ভিন্ন | Techtunes

ইদানিং অবশ্য কেউ কেউ অন্য মোবাইল ফোন কোম্পানির কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট কে কটাক্ষ করেও বিজ্ঞাপনে জানাচ্ছে যে তারা মাত্র ১০ মিনিট অপেক্ষা করাবে তাদের গ্রাহককে। ভুক্তোভোগী গ্রাহকদের অভিযোগ প্রথমত মোবাইল কোম্পানিগুলো কাস্টমার কেয়ার সেন্টার নিয়ে প্রতিযোগিতায় না নেমে সত্যিকারভাবে টেকনিক্যাল সার্ভিস বাড়ালে গ্রাহককে আর কষ্ট করে যেতে হয় না। কিন্তু সত্যিকার কারিগরি সেবার মান না বাড়িয়ে অযথা গ্রাহকের ভোগান্তি কমানোর দিকে মোবাইল কোম্পানিগুলোর আগ্রহ বোধহয় শুন্যের কোঠায় ঠেকেছে।

ভুক্তভোগীদের কেউ কেউ মন্তব্য করেছেন যে, আসলে এত তাড়াহুড়ো করে বেশি বেশি কাস্টমার কেয়ার সেন্টার করার পেছেনে উদ্যেশ্যই হচ্ছে টেকনিক্যাল সার্ভিসের ত্রুটি - বিচ্যুতিকে জিইয়ে রেখে গ্রাহকদের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন দিকে মোড় ঘোরানোর। ভুক্তভোগি গ্রাহকদের কারো কারো অভিমত কাস্টমার সার্ভিস কে কেন্দ্র করে বিজ্ঞাপন বাবদ যে পরিমান টাকা ব্যয় করা হচ্ছে তার অর্ধেক টাকাও যদি টেকনিক্যাল সার্ভিসে জন্য ব্যয় করা হতো তবে গ্রাহক ‘কথিত’ সেবার জন্য এত বেশি কাস্টমার কেয়ার খোলার প্রয়োজন হতো না।

customer care grameenphone ‘কাস্টমার সার্ভিস’ বিজ্ঞাপনের প্রতিযোগিতাঃ বাস্তবতা ভিন্ন | Techtunesসার্বিক বিচারে এখনও মোবাইল ফোনের গ্রাহকরা তাদের বিভিন্ন ন্যয্য পাওনা থেকেই বঞ্চিত বহুলাংশেই। একজন গ্রাহক হওয়ার সাথে সাথেই তিনি ঐ কোম্পানির কাছ থেকে কতগুলো ‘মৌলিক’ অধিকার পাওয়ার দাবি রাখেন। কিন্তু ন্যায্য সেই ‘মৌলিক’ অধিকারগুলো পেতেও কতইনা যন্ত্রনা পোহাতে হয় সাধারণ গ্রাহককে। সাধারণ গ্রাহকদের দাবী কাস্টমার সার্ভিস বিভাগের বিজ্ঞাপনের অসুস্থ প্রতিযোগিতা অবিলম্বে বন্ধ করা উচিৎ। কারণ এর পেছনে যে পরিমান টাকা ব্যয় হচ্ছে তা সত্যিকার টেকনিক্যাল সার্ভিসে ব্যয় করলে গ্রাহক সেবার মান এমনিতেই বেড়ে যাবে।

সেক্ষেত্রে ঘটা করে বিজ্ঞাপন দিয়ে কোন কাস্টমারকে আমন্ত্রণ জানাতে হবে না সার্ভিস নেবার জন্যে। এটিই এখন মোবাইল ফোন অপারেটরদের কাছে সময়ের দাবিও বটে।


Thanks
Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

বাজারে নতুন পণ্যঃ স্যামসাং B 500

শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর সর্বত্রই এখন মোবাইল বা সেলফোন নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সব বয়সের সবারই একটি সাধের জিনিস এই মোবাইল। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। কিন্তু তাই বলে "দরিদ্র" টাইটেল নিয়ে সাহায্যের আশায় কখনোই বসে থাকে না বাঙ্গালী। এই দেশের উন্নয়নের জন্য প্রতিটি মানুষের জন্য রয়েছে আপ্রাণ প্রচেষ্টা। আর তারই প্রতিফলন দেখি আমরা বিশেষ করে আমাদের দেশের তথ্য-প্রযুক্তি খাতের ব্যাপক উন্নতি ও নতুন নতুন আবিষ্কারের মধ্যে। এছাড়াও সর্বস্তরের মানুষের মধ্যেই এখন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি প্রযুক্তিগত পণ্য নিয়ে রয়েছে অনেক আগ্রহ। আর তাই বাংলাদেশের প্রযুক্তি খাত দ্রুততম গতিতে উন্নয়ন হচ্ছে। মোবাইল ফোনে শুধু কথা আদান-প্রদান না হয়ে পাশাপাশি ইন্টারনেট সুবিধা সহ যুক্ত হয়েছে আকর্ষণীয় ও অত্যন্ত সাহায্যকারী ও উপকারী কিছু সুবিধা যা সহজেই সকলের জীবনকে করে তুলছে আরো স্বাচ্ছন্দ্যময়।

বাংলাদেশের মানুষ মোবাইল বা সেলফোনের প্রতি দারুণ উৎসাহী। এই একটি জিনিস না হলে যেন বাঙ্গালীর জীবন আর চলেই না। এই বাংলাদেশিদের কথা মাথায় রেখেই বিখ্যাত কোম্পানীগুলো তৈরি করছে স্বল্পমূল্যের উন্নত ফীচারসম্পন্ন আকর্ষণীয় সব হ্যান্ডসেটের যা সহজেই আকৃষ্ট করছে ক্রেতা বা উইন্ডো শপিংয়ের ক্রেতাদেরকে। আজ আমি আপনাদের তেমনই বাজারে নতুন আসা বিখ্যাত কোম্পানী স্যামসাংয়ের একটি হ্যান্ডসেটের কথা জানাবো, যা ইতোমধ্যেই দখল করে নিয়েছে প্রায় সবক'টি দোকান ও সব ক্রেতার মন।

Samsung B500

5yb62h বাজারে নতুন পণ্যঃ স্যামসাং B 500 | Techtunes

স্যামসাং মোবাইলের নতুন বি-৫০০ হ্যান্ডসেটটি একটি স্লাইডিং সেট যা ছাই, কালো ও হালকা নীল রঙ্গের মনোমুগ্ধকর কভারে পাওয়া যাচ্ছে। মোটামুটি সবক'টি মোবাইল বিক্রয় কেন্দ্রের ডিসপ্লেতেই আপনি এ সেটটি দেখতে পাবেন। চলতি বছরের মার্চ মাসে বাজারে আসা এই হ্যান্ডসেটটি মাত্র 79 g ওজনের। স্লাইডিং সেট যার ডিসপ্লে সাইজ 128 x 160 pixels, 1.67 inches। আর এর ডিসপ্লে হচ্ছে CSTN, 65K colors এর। 88 x 43 x 17.9 mm ডাইমেনশনের এই সেটটিতে রয়েছে ৪০ চ্যানেল পলিফোনিক রিংটোন ও এমপিথ্রি। রিংটোন ডাউনলোড করা যায় এবং রিংটোনের সাথে ভাইব্রেশন সুবিধা তো আছেই। তবে সেটটিতে কোন এক্সটার্নাল মেমোরি স্লট নেই। শুধুমাত্র এক মেগাবাইটের এমবেডেড মেমোরি আছে।

সেটটিতে কোন ক্যামেরা নেই কিন্তু জিপিআরএস Class 10 (4+1/3+2 slots), 32 - 48 kbps আছে যা Java MIDP 2.0 সাপোর্ট করে (অর্থাৎ ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেমন মিগ৩৩ ইত্যাদি ব্যবহার করা যাবে)। এছাড়া মোবাইলটির বিল্ট-ইন ব্রাউজারটি হচ্ছে WAP 2.0/xHTML। মোবাইলটিতে এফ.এম রেডিও শোনার ব্যবস্থা রয়েছে এবং সেইসাথে রয়েছে হ্যান্ডসফ্রি তথা লাউডস্পীকার। সেটটির অন-টকটাইম সর্বোচ্চ তিন ঘন্টা এবং ষ্ট্যান্ডবাই হচ্ছে ২০০ ঘন্টা।

মূল্য

যারা স্বল্পমূল্যে মোটামুটি ভালমানের সেট কিনতে চান কিংবা যারা স্বল্পমূল্যে ইন্টারনেট সম্বলিত হ্যান্ডসেট ক্রয়ের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য এই সেটটি একদম perfect! জিএসএম ৯০০/১৮০০ নেটওয়ার্কের স্যামসাং বি-৫০০ মডেলের স্লাইডিং, আকর্ষণীয় এই হ্যান্ডসেটটি ঢাকার প্রায় সর্বত্র পাওয়া যাচ্ছে। এবং এর বিক্রয়মূল্য মাত্র চার হাজার দুইশত টাকা থেকে চার হাজার চারশত টাকার মধ্যে।

সুতরাং দেরি না করে যারা সেট ক্রয়ের অপেক্ষায় আছেন, তারা এখনই বেরিয়ে পড়ুন সেটের লক্ষ্যে। ঢাকার বিখ্যাত মোবাইল মার্কেট ইষ্টার্ণ প্লাজাতেও সেটটি পাওয়া যাচ্ছে অহরহ।

সরেজমিন প্রতিবেদন। বাজার ঘুরে এসে তারপর এই টিউনটি লেখা হয়েছে তবে ছবি ওয়েবসাইটের সৌজন্যে।


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

বাংলালিংক ইন্টারনেট

বাংলালিংক ইন্টারনেট!

সত্যিই অবিশ্বাস্য। যে কোম্পানীর ভয়েস কল নেটওয়ার্কই উন্নত নয়, সেই কো

ম্পানী আবার দিবে মোবাইল ইন্টারনেট সুবিধা! অসম্ভব।
কিন্তু বাস্তবতা হল এই যে, বাংলালিংক বহু আগে থেকেই তাদের সকল পোস্টপেইড গ্রাহকের জন্য জিপিআরএস সেবা চালু করে রেখেছে। বাংলালিংকের পোস্টপেইড গ্রাহকরা বহু আগে থেকেই এ সেবা পেয়ে আসছেন। আনন্দের বিষয় হচ্ছে এই যে, বাংলালিংক সম্প্রতি Pay as you go ভিত্তিতে তাদের প্রিপেইড গ্রাহকদেরও ইন্টারনেট সেবা প্রদান শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে

কোন ঘোষণা না দিলেও, অনেকেই তাদের বাংলালিংক প্রিপেইড সংযোগে ইন্টারনেট ব্যবহার করছেন। আমি নিজেও আমার বাংলালিংক সীম ব্যবহার করে গত কয়েকমাস যাবৎ জিপিআরএস সুবিধা পেয়ে আসছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বাংলালিংক ইন্টারনেটে খরচও হয় জিপি'র অর্ধেকেরও অর্ধেক (খুব সম্ভবত টাকা ০.০০৫/কিলোবাইট)। আসুন, আপনিও জেনে নিন কীভাবে আপনি আপনার বাংলালিংক সংযোগ ব্যবহার করে আপনার জিপিআরএস বা ওয়াপ এনাবলড হ্যান্ডসেটে নেট সার্ফিং করতে পারেন।

বাংলালিংক ইন্টারনেট অ্যাক্টিভেট করতে হলে আপনাকে বাংলালিংকের কাষ্টমার কেয়ার ১২১ (আপনার বাংলালিংক সংযোগ থেকে) এ ফোন করতে হবে। বাংলালিংক কোন এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্টিভেট করার অপশন এখনও বের করেনি। তাই আপনাকে সরাসরি কাষ্টমার ম্যানেজারের সাথেই কথা বলতে হবে। তবে কাষ্টমার সার্ভিসে ফোন করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার ব্যবহৃত ফোনসেটটি ইন্টারনেট সাপোর্ট করে এবং আপনি আপনার সেটের সঠিক মডেল নাম্বার জানেন। অধিকাংশ মোবাইল সেটের মডেল নাম্বার ব্যাটারী খুললেই ষ্টীকারে দেখা যায়। তবে আপনি সব মোবাইলে মডেল নাম্বার নাও জানতে পারেন। যেমন নন-ব্র্যান্ড চায়না সেটগুলোর কোন মডেল নাম্বার নেই। এগুলোর কোন কোনটা ইন্টারনেট সাপোর্ট করে, কোন কোনটা করেনা। মনে রাখবেন, সেটের ম্যেনুতে ইন্টারনেট নামক অপশন থাকলেই সেটে ইন্টারনেট আছে, এমন ধারণা করা ভুল।

যাই হোক, কাষ্টমার ম্যানেজার আপনার ফোন নাম্বার, বিকল্প নাম্বার এবং হ্যান্ডসেট মডেল নাম্বার জানতে চাইবেন। এ তথ্যগুলো ম্যানেজারকে প্রদান করুন। আপনি যদি আপনার হ্যান্ডসেট মডেল নাম্বার ভুলও প্রদান করে থাকেন, তবুও কোন সমস্যা নেই। কারণ, আপনার সেটের কনফিগারেশন আপনি নিজেই করতে পারবেন। শুধু অপারেটর কর্তৃক আপনার সীমে ইন্টারনেট সেবা চালু করার অপেক্ষা।

সাধারণতঃ অনুরোধ করার ছয় ঘন্টার মধ্যে আপনার মোবাইলে ইন্টারনেট অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি যদি আপনার মোবাইলের সঠিক মডেল নাম্বার দিয়ে থাকেন, তাহলে এই ছয়ঘন্টার মধ্যে বা ছয়ঘন্টা পর আপনার মোবাইলে কনফিগারেশন পাঠিয়ে দেয়া হবে। সেটিংসগুলো ইন্সটল করুন এবং আপনার হ্যান্ডসেট থেকে wap.google.com ব্রাউজ করার চেষ্টা করুন।

যদি আপনার সেটে কনফিগারেশন না আসে, তাহলে বুঝতে হবে আপনার প্রদত্ত মডেল নাম্বারটি সঠিক ছিল না বা আপনার সেট ইন্টারনেট সাপোর্টই করে না। যাই হোক, যেহেতু আপনার মোবাইল সেটে ইন্টারনেট অপশন আছে, তাহলে আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন, ইন্টারনেট এনাবল করতে পারেন কি না।

প্রথমে সেটের ইন্টারনেট/জিপিআরএস/ওয়াপ অপশনে গিয়ে প্রোফাইল বা সেটিংস সিলেক্ট করুন। নতুন প্রোফাইল তৈরী করুন। নিচের তথ্য দিয়ে দু'টি নতুন প্রোফাইল তৈরী করুন।

1
Profile Name: Banglalink Web
IP Address: 0.0.0.0
APN/ Access Point Name: blweb

2
Profile Name: Banglalink Wap
IP Address: 10.10.55.34 or 010.010.055.34
Port: 8799
APN/ Access Point Name: blwap

দ্রষ্টব্যঃ ইউজার নেম ও পাসওয়ার্ডের ঘর খালি রাখুন। কোন কোন সেটের কনফিগারেশন সেটিংস প্রোটোকল চাইতে পারে। সেক্ষেত্রে http দিয়ে দিন।

প্রথমে এক নং প্রোফাইলটি ব্যবহার করে নেট সার্ফিংয়ের চেষ্টা করুন। যদি সফল হন, তাহলে বুঝবেন আপনার সেট পুরোপুরি ইন্টারনেট সাপোর্টেড। আর যদি Bad Gateway বা এই ধরণের কোন মেসেজ আসে, তাহলে দ্বিতীয়টি চেষ্টা করুন। যদি দ্বিতীয়টি দ্বারা নেট ব্যবহার করতে সক্ষম হন, তাহলে বুঝবেন আপনার মোবাইল ইন্টারনেট নয়, বরং ওয়াপ সাপোর্ট করে। এক্ষেত্রে আপনি আপনার মোবাইল ব্যবহার করে ইন্টারনেটের সব সাইট ভিজিট করতে পারবেন না। আর যদি কোনটিই কাজ না করে, তাহলে বুঝবেন আপনাকে একটি নতুন সেট ক্রয় করতে হবে!

তো আর দেরী কেন! শুরু করুন বাংলালিংকের মাধ্যমে ওয়েব ব্রাউজিং।
এবার বাঘের বিচরণ বিশ্বব্যাপী


Thanks
Mosharaf
Continue Reading » 0 comments - Add Yours

মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার



নতুন তথ্য সংযোজিত

ধরুণ হঠাৎই আপনার শখ হল বন্ধুদের সাথে অনলাইন আড্ডা

দেবার। কিন্তু আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে আপনাকে আগে পিসিতে বসতে হবে, তারপর কম্পিউটার চালু করতে হবে। নেট কানেকশন কানেক্ট করতে হবে, তারপর ইয়াহু ম্যাসেঞ্জারে সাইন ইন করতে হবে, তারপর গিয়ে অনলাইন বন্ধুদের পাবেন। আর যদি দেখেন কেউই অনলাইনে নেই, তাহলে তো মেজাজ চরমে!
যাই হোক, প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনে সংযুক্ত হয়েছে ইন্টারনেট ব্রাউজিং ব্যবস্থা। আপনি যদি একটি ইন্টারনেট সুবিধা সম্বলিত হ্যান্ডসেট ব্যবহার করেন, তাহলে আপনাকে চ্যাটিংয়ের জন্য পিসি'র প্রয়োজন পড়বে না। বেশ কিছু অ্যাপ্লিকেশন আপনাকে মোবাইলেই দিবে

চ্যাটিংয়ের ব্যবস্থা। আসুন জেনে নিই তেমন কিছু সফটওয়্যারের কথা যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন।

eBuddy Mobile Messenger

21kikhs মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার | Techtunes

ই বাডি মোবাইল ম্যাসেঞ্জার সবচাইতে জনপ্রিয় একটি চ্যাটিং প্লাটফর্ম/অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকেই লগ-ইন ও চ্যাট করতে পারবেন একসাথে আপনার ইয়াহু ম্যাসেঞ্জারে, গুগল টকে, এমএসএন ও এওএল এ। এটি খুবই ছোট একটি অ্যাপ্লিকেশন যা জাভা এমআইডিপি ২.০ (যা বর্তমানের প্রায় সব হ্যান্ডসেটেই বিদ্যমান থাকে) সাপোর্ট করে। এর মাধ্যমে আপনি চাইলে ডাউনলোড না করেও আপনার কাঙ্খিত ক্লায়েন্টে লগ-ইন করে চ্যাট করতে পারেন আপ

নার মোবাইলের ব্রাউজার থেকে সরাসরি। তবে মূল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেয়াই উত্তম। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে আপনার মোবাইল ফোনের ব্রাউজার থেকে ভিজিট করুন wap.ebuddy.com এবং আপনার হ্যান্ডসেটের মডেল

নম্বর সিলেক্ট করে মূল ফাইলটি ডাউনলোড করুন।

Mig33

x4pvd4 মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার | Techtunes

বিশ্বব্যাপি চ্যাটিংয়ের জগতে আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে মিগ

৩৩। এটিও আপনাকে শুধু ইয়াহু বা এমএসএন ম্যাসেঞ্জারের পাশাপাশি এদের নিজস্ব চ্যাটরুমেও বিনামূল্যে চ্যাটিংয়ের সুবিধা দিবে। পাশাপাশি প্রিমিয়াম সেবার আওতায়

এরা দেশ-বিদেশে সাশ্রয়ী মূল্যে ভয়েস কল ও এসএমএস প্রেরণের সুবিধাও দিবে। মিগ ৩৩ বর্তমানে বাংলাদেশি ব্যবহারকারীদেরকে ভয়েস কল সেবা দেয় না, তবে এসএমএস প্রেরণের সুবিধা দেয়।
মিগ ৩৩ ব্যবহারের মাধ্যমে আপনার বন্ধু যদি অফলাইনেও থাকে, তাহলে আপনি তাকে Buzz ফিচারের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবেন তাকে অনলাইনে আসার আমন্ত্রণ জানিয়ে। মিগ ৩৩ Buzzing এর জন্য রেগুলার এসএমএস ট্যারিফের চেয়ে অনেক কম মূল্য নিয়ে থাকে। তবে এ সুবিধাটি পাবার জন্য আপনার বন্ধুর ফোন নাম্বার আপনার কন্ট্যাক্ট লিস্টে যুক্ত থাক

তে হবে। মিগ ৩৩ ডাউনলোড করতে হলে আপনার মোবাইল ফোনের ব্রাউজার ব্যবহার করে ভিজিট করুন wap.mig33.com এবং আপনি যে হ্যান্ডসেটটি ব্যবহার করছেন, সেটির ব্র্যান্ড ও মডেল নাম্বার দিয়ে ডাউনলোড করুন মিগ ৩৩। আপনার জীবনে

করে নিন আরো বেশি গতিময়।

Nimbuzz

214thmx মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার | Techtunesমোবাইল চ্যাটিংয়ের জগতে আরেকটি বিখ্যাত ও অন্যতম জনপ্রিয় সফটওয়্যারের নাম হচ্ছে নিমবাজ। বিখ্যাত এই সফটওয়্যারটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করলে এর মাধ্যমে আপনি একসাথে একসেস নিতে পারবেন স্কাইপে ম্যাসেঞ্জার, উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার, ইয়াহু ম্যাসেঞ্জার, ICQ, AIM, GTalk, Jabber, ফেসবুক, মাইস্পেসসহ আরো বেশ

কিছু সেবায়। নিমবাজের ভয়েস কল সহ আরো কিছু প্রিমিয়ার সেবাও রয়েছে। তবে শুধু চ্যাট বা ফেসবুক/মাইস্পেসে লগইন করার মত সেবা আপনি পাবেন বিনামূল্যে। তবে নিমবাজ মূল ফাইলটির সাইজ একটু বড় বলে কিছু কিছু হ্যান্ডসেটে এটি ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাল উপায় হচ্ছে, প্রথমে পিসি'তে ডাউনলোড করে ফাইলটি ব্লুটুথ বা ডাটাক্যাবল দ্বারা মোবাইলে ট্রান্সফার করা। তবে এর আগে আপনি একবার যাচাই করে নিতে পারেন আপনার ফোনে সরাসরি সাপোর্ট করা যায় কি না। আপনার মোবাইলের ব্রাউজার থেকে ভিজিট করুন http://get.ni

mbuzz.com এবং আপনার ফোনের ব্র্যান্ড এবং মডেল নাম্বার সিলেক্ট করে ডাউনলোড লিংকে ক্লিক করুন।

Yahoo! Go


Yahoo! Go হচ্ছে স্বয়ং ইয়াহু'র নিজস্ব একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা আপনার ইয়াহু দুনিয়াকে নিয়ে আসবে একেবারে হাতের মুঠোয়। একটি ইয়াহু গো অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ইয়াহু অ্যাকাউন্টের সবগুলো সেবায় অ্যাকসেস নিতে পারবেন। যেমন ইমেইল পড়তে পারবেন, ম্যাসেঞ্জারে চ্যাট করতে পারবেন, Flickr এ সংরক্ষিত ছবি দেখতে বা নতুন ছবি আপলোড করতে পারবেন, কিংবা বন্ধুদের ছবিও দেখতে পারবেন। এমনকি নির্দিষ্ট কিছু শহরের ম্যাপও আছে ইয়াহু গো'তে। পাশাপাশি আপনি পৃথিবীর যেকোন শহরের আবহাওয়া সম্বন্ধে জানতে পারবেন ও পূর্বাভাস পড়তে পারবেন। মোটকথা, পুরো ইয়াহু দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্যই সৃষ্টি হয়েছে Yahoo Go.
এই অ্যাপ্লিকেশনটির সাইজ প্রায় এক মেগাবাইট বা তার চেয়ে কিছু বেশি। এছাড়া এই অ্যাপ্লিকেশনটি প্রচুর ডাটা ট্রান্সফার করে। তাই আপনি যদি আনলিমিটেড ডাটা প্ল্যানের ইন্টারনেট সংযোগ ব্যবহার না করেন, তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার না করাই ভাল। এই সফটওয়্যারটি মূলত আনলিমিটেড ডাটাপ্ল্যানের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যই তৈরি।

গ্রামীণফোন ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার (IM)

মোবাইলে চ্যাট করার আরেকটি দারুণ সফটওয়্যারের নাম হচ্ছে আই.এম (ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার) যা বাংলাদেশি কোম্পানী গ্রামীণফোনের তৈরি। এই সার্ভিসটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার গ্রামীণফোনের সংযোগ দ্বারা। আপনার ইন্টারনেট সম্বলিত হ্যান্ডসেটে http://im-gp.com থেকে কিংবা http://wap.gpworld.com এর নিচের অংশ থেকে ইন্সট্যান্ট মেসেঞ্জার সিলেক্ট করে ডাউনলোড করে নিন। আই.এম এর মাধ্যমে আপনি চাইলে ইয়াহু ও এমএসএন ম্যাসেঞ্জারে লগ-ইন করে চ্যাট করতে পারবেন। এছাড়াও আই.এম এর রয়েছে নিজস্ব চ্যাটরুম যেখানে আপনার মত অনেক চ্যাটার রাত-দিন চব্বিশ ঘন্টাই আড্ডা দিচ্ছেন চুটিয়ে। তবে আই.এম ব্যবহার করা একেবারে ফ্রি নয়। রেজিষ্ট্রেশনের পর প্রথম মাসে আপনি বিনামূল্যে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন। দ্বিতীয় মাস থেকে মাসিক ফি ভ্যাটসহ প্রায় ২৪ টাকা প্রদান করতে হবে। তবে ২৪টাকা প্রদান করে হলেও আপনি এই সেবাটি উপভোগ করতে পারেন। এক ঢিলে দুই পাখি! এছাড়া প্রথম মাসে যাচাইস্বরূপ ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, আপনার এক্সপেরিয়েন্স কেমন হল জানাবেন।

লক্ষ্যণীয়ঃ

বিনামূল্যে ব্যবহার উপযোগি বলে বোঝানো হচ্ছে এই যে, এইসব অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য আপনাকে কোম্পানীকে কোন চার্জ দিতে হবে না। তবে নেটওয়ার্ক ট্রাফিকের জন্য আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা অপারেটরকে অবশ্যই চার্জ দিতে হবে। যদি আপনার ইন্টারনেট প্যাকেজটি Unlimited Data Plan হয় তাহলে চিন্তার কিছু নেই। আপনি যতখুশি নেট সার্ফিং করতে পারেন। আপনাকে একটি নির্দিষ্ট বিলই দিতে হবে। কিন্তু আপনার যদি কিলোবাইটের হিসাব হয়, তাহলে আপনাকে নিয়ন্ত্রণাধীন ব্যবহার করতে হবে, যদিও এই অ্যাপ্লিকেশনগুলো খুব কম ডাটা ট্রান্সফার করে যার কারণে আপনার চার্জ কমে যায়।

Thanks

Mosharaf

Continue Reading » 0 comments - Add Yours

মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার

ধরুণ হঠাৎই আপনার শখ হল বন্ধুদের সাথে অনলাইন আড্ডা দেবার। কিন্তু আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে আপনাকে আগে পিসিতে বসতে হবে, তারপর কম্পিউটার চালু করতে হবে। নেট কানেকশন কানেক্ট করতে হবে, তারপর ইয়াহু ম্যাসেঞ্জারে সাইন ইন করতে হবে, তারপর গিয়ে অনলাইন বন্ধুদের পাবেন। আর যদি দেখেন কেউই অনলাইনে নেই, তাহলে তো মেজাজ চরমে!

যাই হোক, প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনে সংযুক্ত হয়েছে ইন্টারনেট ব্রাউজিং ব্যবস্থা। আপনি যদি একটি ইন্টারনেট সুবিধা সম্বলিত হ্যান্ডসেট ব্যবহার করেন, তাহলে আপনাকে চ্যাটিংয়ের জন্য পিসি'র প্রয়োজন পড়বে না। বেশ কিছু অ্যাপ্লিকেশন আপনাকে মোবাইলেই দিবে চ্যাটিংয়ের ব্যবস্থা। আসুন জেনে নিই তেমন কিছু সফটওয়্যারের কথা যা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন।

eBuddy Mobile Messenger

21kikhs মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার | Techtunes

ই বাডি মোবাইল ম্যাসেঞ্জার সবচাইতে জনপ্রিয় একটি চ্যাটিং প্লাটফর্ম/অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকেই লগ-ইন ও চ্যাট করতে পারবেন একসাথে আপনার ইয়াহু ম্যাসেঞ্জারে, গুগল টকে, এমএসএন ও এওএল এ। এটি খুবই ছোট একটি অ্যাপ্লিকেশন যা জাভা এমআইডিপি ২.০ (যা বর্তমানের প্রায় সব হ্যান্ডসেটেই বিদ্যমান থাকে) সাপোর্ট করে। এর মাধ্যমে আপনি চাইলে ডাউনলোড না করেও আপনার কাঙ্খিত ক্লায়েন্টে লগ-ইন করে চ্যাট করতে পারেন আপনার মোবাইলের ব্রাউজার থেকে সরাসরি। তবে মূল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেয়াই উত্তম। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে আপনার মোবাইল ফোনের ব্রাউজার থেকে ভিজিট করুন wap.ebuddy.com এবং আপনার হ্যান্ডসেটের মডেল নম্বর সিলেক্ট করে মূল ফাইলটি ডাউনলোড করুন।

Mig33

x4pvd4 মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার | Techtunes

বিশ্বব্যাপি চ্যাটিংয়ের জগতে আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে মিগ ৩৩। এটিও আপনাকে শুধু ইয়াহু বা এমএসএন ম্যাসেঞ্জারের পাশাপাশি এদের নিজস্ব চ্যাটরুমেও বিনামূল্যে চ্যাটিংয়ের সুবিধা দিবে। পাশাপাশি প্রিমিয়াম সেবার আওতায় এরা দেশ-বিদেশে সাশ্রয়ী মূল্যে ভয়েস কল ও এসএমএস প্রেরণের সুবিধাও দিবে। মিগ ৩৩ বর্তমানে বাংলাদেশি ব্যবহারকারীদেরকে ভয়েস কল সেবা দেয় না, তবে এসএমএস প্রেরণের সুবিধা দেয়।
মিগ ৩৩ ব্যবহারের মাধ্যমে আপনার বন্ধু যদি অফলাইনেও থাকে, তাহলে আপনি তাকে Buzz ফিচারের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবেন তাকে অনলাইনে আসার আমন্ত্রণ জানিয়ে। মিগ ৩৩ Buzzing এর জন্য রেগুলার এসএমএস ট্যারিফের চেয়ে অনেক কম মূল্য নিয়ে থাকে। তবে এ সুবিধাটি পাবার জন্য আপনার বন্ধুর ফোন নাম্বার আপনার কন্ট্যাক্ট লিস্টে যুক্ত থাকতে হবে। মিগ ৩৩ ডাউনলোড করতে হলে আপনার মোবাইল ফোনের ব্রাউজার ব্যবহার করে ভিজিট করুন wap.mig33.com এবং আপনি যে হ্যান্ডসেটটি ব্যবহার করছেন, সেটির ব্র্যান্ড ও মডেল নাম্বার দিয়ে ডাউনলোড করুন মিগ ৩৩। আপনার জীবনে করে নিন আরো বেশি গতিময়।

Nimbuzz


মোবাইল চ্যাটিংয়ের জগতে আরেকটি বিখ্যাত ও অন্যতম জনপ্রিয় সফটওয়্যারের নাম হচ্ছে নিমবাজ। বিখ্যাত এই সফটওয়্যারটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করলে এর মাধ্যমে আপনি একসাথে একসেস নিতে পারবেন স্কাইপে ম্যাসেঞ্জার, উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার, ইয়াহু ম্যাসেঞ্জার, ICQ, AIM, GTalk, Jabber, ফেসবুক, মাইস্পেসসহ আরো বেশ কিছু সেবায়। নিমবাজের ভয়েস কল সহ আরো কিছু প্রিমিয়ার সেবাও রয়েছে। তবে শুধু চ্যাট বা ফেসবুক/মাইস্পেসে লগইন করার মত সেবা আপনি পাবেন বিনামূল্যে। তবে নিমবাজ মূল ফাইলটির সাইজ একটু বড় বলে কিছু কিছু হ্যান্ডসেটে এটি ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভাল উপায় হচ্ছে, প্রথমে পিসি'তে ডাউনলোড করে ফাইলটি ব্লুটুথ বা ডাটাক্যাবল দ্বারা মোবাইলে ট্রান্সফার করা। তবে এর আগে আপনি একবার যাচাই করে নিতে পারেন আপনার ফোনে সরাসরি সাপোর্ট করা যায় কি না। আপনার মোবাইলের ব্রাউজার থেকে ভিজিট করুন
http://get.nimbuzz.com এবং আপনার ফোনের ব্র্যান্ড এবং মডেল নাম্বার সিলেক্ট করে ডাউনলোড লিংকে ক্লিক করুন।

Yahoo! Go

Goooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

oooooooooooooooooooooooooooooooooooooo

Yahoo! Go হচ্ছে স্বয়ং ইয়াহু'র নিজস্ব একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা আপনার ইয়াহু দুনিয়াকে নিয়ে আসবে একেবারে হাতের মুঠোয়। একটি ইয়াহু গো অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ইয়াহু অ্যাকাউন্টের সবগুলো সেবায় অ্যাকসেস নিতে পারবেন। যেমন ইমেইল পড়তে পারবেন, ম্যাসেঞ্জারে চ্যাট করতে পারবেন, Flickr এ সংরক্ষিত ছবি দেখতে বা নতুন ছবি আপলোড করতে পারবেন, কিংবা বন্ধুদের ছবিও দেখতে পারবেন। এমনকি নির্দিষ্ট কিছু শহরের ম্যাপও আছে ইয়াহু গো'তে। পাশাপাশি আপনি পৃথিবীর যেকোন শহরের আবহাওয়া সম্বন্ধে জানতে পারবেন ও পূর্বাভাস পড়তে পারবেন। মোটকথা, পুরো ইয়াহু দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্যই সৃষ্টি হয়েছে Yahoo Go.
এই অ্যাপ্লিকেশনটির সাইজ প্রায় এক মেগাবাইট বা তার চেয়ে কিছু বেশি। এছাড়া এই অ্যাপ্লিকেশনটি প্রচুর ডাটা ট্রান্সফার করে। তাই আপনি যদি আনলিমিটেড ডাটা প্ল্যানের ইন্টারনেট সংযোগ ব্যবহার না করেন, তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার না করাই ভাল। এই সফটওয়্যারটি মূলত আনলিমিটেড ডাটাপ্ল্যানের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যই তৈরি।

গ্রামীণফোন ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার (IM)

মোবাইলে চ্যাট করার আরেকটি দারুণ সফটওয়্যারের নাম হচ্ছে আই.এম (ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার) যা বাংলাদেশি কোম্পানী গ্রামীণফোনের তৈরি। এই সার্ভিসটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার গ্রামীণফোনের সংযোগ দ্বারা। আপনার ইন্টারনেট সম্বলিত হ্যান্ডসেটে http://im-gp.com থেকে কিংবা http://wap.gpworld.com এর নিচের অংশ থেকে ইন্সট্যান্ট মেসেঞ্জার সিলেক্ট করে ডাউনলোড করে নিন। আই.এম এর মাধ্যমে আপনি চাইলে ইয়াহু ও এমএসএন ম্যাসেঞ্জারে লগ-ইন করে চ্যাট করতে পারবেন। এছাড়াও আই.এম এর রয়েছে নিজস্ব চ্যাটরুম যেখানে আপনার মত অনেক চ্যাটার রাত-দিন চব্বিশ ঘন্টাই আড্ডা দিচ্ছেন চুটিয়ে। তবে আই.এম ব্যবহার করা একেবারে ফ্রি নয়। রেজিষ্ট্রেশনের পর প্রথম মাসে আপনি বিনামূল্যে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন। দ্বিতীয় মাস থেকে মাসিক ফি ভ্যাটসহ প্রায় ২৪ টাকা প্রদান করতে হবে। তবে ২৪টাকা প্রদান করে হলেও আপনি এই সেবাটি উপভোগ করতে পারেন। এক ঢিলে দুই পাখি! এছাড়া প্রথম মাসে যাচাইস্বরূপ ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, আপনার এক্সপেরিয়েন্স কেমন হল জানাবেন।

লক্ষ্যণীয়ঃ

বিনামূল্যে ব্যবহার উপযোগি বলে বোঝানো হচ্ছে এই যে, এইসব অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য আপনাকে কোম্পানীকে কোন চার্জ দিতে হবে না। তবে নেটওয়ার্ক ট্রাফিকের জন্য আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা অপারেটরকে অবশ্যই চার্জ দিতে হবে। যদি আপনার ইন্টারনেট প্যাকেজটি Unlimited Data Plan হয় তাহলে চিন্তার কিছু নেই। আপনি যতখুশি নেট সার্ফিং করতে পারেন। আপনাকে একটি নির্দিষ্ট বিলই দিতে হবে। কিন্তু আপনার যদি কিলোবাইটের হিসাব হয়, তাহলে আপনাকে নিয়ন্ত্রণাধীন ব্যবহার করতে হবে, যদিও এই অ্যাপ্লিকেশনগুলো খুব কম ডাটা ট্রান্সফার করে যার কারণে আপনার চার্জ কমে যায়।


Thanks
Moshar
Continue Reading » 0 comments - Add Yours

Popular Post