বাংলা লিংকের এসএমএস চেইন – মজাই মজা!


আজকে বাংলালিংকের (Banglalink) মজার একটা জিনিস খুঁজে পেলাম যার নাম আমি দিয়েছি এসএমএস চেইনিং ( SMS Chaining)। যার মাধ্যমে আপনি মজার মজার এসএমএস পেতে পারবেন আপনার মোবাইলে একদম ফ্রি।

কিভাবে?

  • প্রথমে যে কোন বাংলালিংক নম্বর থেকে 01924 420 420 নম্বরে ডায়াল করুন।
  • ডায়াল করলে শুনতে পাবেন "আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে..."
  • কলটি কেটে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • দেখবেন আপনার মোবাইলে একটি মজার এসএমএস এসে পড়েছে।
  • এবার এই এসএমএস এর ভেতরে একদম শেষের দিকে পেয়ে যাবেন একটি নম্বর। এবার এই নম্বরে ডায়াল করুন।
  • আবার আগের মত "আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে..." শুনতে পাবেন।
  • কলটি কেটে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে ফরতি এসএমএস এ পেয়ে যাবেন আরও একটি নম্বর।

এভাবে একের পর এক এরকম মজার এসএমএস আসতে থাকবে আপনার কাছে। যার প্রতিটির শেষে থাকবে একটি নম্বর আর সেই নম্বরে ডায়াল করে লাইন কেটে দিলে পাবেন আর একটি মজার এসএম এস... এভাবে চলতে থাকবে।

তবে..

  • এসএমএস এ সবসময় সরাসরি নম্বর নাও থাকতে পারে। কোন নম্বরে ডায়াল করবেন তার ক্লু থাকতে পারে। যেমন আমার একটা এসএমএস এ কিছু বাইনারি নম্বর দিয়েছিল যার ডেসিমেল ভ্যালু বের করে আমাকে নম্বর টি বের করতে হয়েছিল।
  • নম্বর ডায়াল করতে করতে একসময় গিয়ে আর এসএমএস আসবে না। তখন বুঝতে হবে যে আপনার মোবাইল নম্বরের জন্য এসএমএস চেইনিং (SMS Chaining) শেষ হয়ে গিয়েছে। আমি ভিন্ন ভিন্ন বাংলালিংক নম্বর থেকে ডায়াল করে দেখেছি একএক নম্বর একএক সময়ে চেইনিং বন্ধ হয়ে যায়। যেমন: আমার নম্বর থেকে ১৭ টি SMS আসার পর আর আসে নি। আবার আরেকটি বাংলা লিংক নম্বর থেকে ২১ টি এসএমএস আসার পর আর আসেনি।

আমি জানি না বাংলালিংক কেন বা কীভাবে এই সার্ভিসটি দিচ্ছে। বাংলালিংক এই সার্ভিসটি যে কোন সময় বন্ধ করে দিতে পারে। তাই আপনার ক্ষেত্রে কাজ না করলে, কাজ হয় না, হচ্ছে না এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন।

তো বাংলালিংকওয়ালারা শুরু করে দিন এসএমএস চেইনিং আর সংগ্রহ করুন মজার মজার সব এসএমএস। জানান আপনার কতটি এসএমএস পাবার পর এসএমএস চেইনিং (SMS Chaining) বন্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই মন্তব্য করুন।


Thanks
Mosharaf